News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যস্থতাকারীদের রিপোর্ট নিষ্ফলা, ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি

মধ্যস্থতাকারীদের রিপোর্ট নিষ্ফলা, ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিবাদ মামলার চূড়ান্ত নিষ্পতি অর্জন করতে সক্ষম হয়নি মধ্যস্থতাকারী প্যানেল| সুপ্রিম কোর্টের মতে, মধ্যস্থতাকারীদের স্টেটাস রিপোর্ট নিষ্ফলা| তাই নিয়মিত হবে অযোধ্যা মামলার শুনানি| শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আগামী ৬ আগস্ট থেকে নিয়মিত হবে অযোধ্যা জমি বিবাদ মামলার শুনানি|

অযোধ্যা জমি বিবাদ মামলায় বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে মধ্যস্থতাকারীদের প্যানেল| মধ্যস্থতাকারীদের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিয়ে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘মধ্যস্থতাকারীদের রিপোর্ট জমা পড়েছে আমাদের কাছে| চূড়ান্ত নিষ্পতি অর্জন করতে সক্ষম হয়নি মধ্যস্থতাকারী প্যানেল| ৬ আগস্ট থেকে শুরু হবে শুনানি, শুনানি হবে নিয়মিত|’

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস করে দেওয়া হয় ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ| চলতি বছরের ৮ মার্চ অযোধ্যা জমি বিবাদ মামলার নিষ্পতির জন্য তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল গঠন করেছিল সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি ইব্রাহিম খালিফুল্লার নেতৃত্বাধীন ওই প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু| গত ১৮ জুলাই অযোধ্যা জমি বিবাদ মামলায় মধ্যস্থতা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারী প্যানেলকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, পাশাপাশি ৩১ জুলাই পর‌্যন্ত মধ্যস্থতার সমস্ত অগ্রগতি রিপোর্ট আকারে শীর্ষ আদালতে জমা দিতে বলেছিল সর্বোচ্চ আদালত| সেই মতো বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় মধ্যস্থতাকারী প্যানেল| কিন্তু, মধ্যস্থতাকারী প্যানেলের রিপোর্টকে ‘নিষ্ফলা’ আখ্যা দিল সুপ্রিম কোর্ট|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top