News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ানে গুলির লড়াইয়ের মাঝে জঙ্গি ঢোকার খবরে ত্রস্ত কাশ্মীর, চলছে জোর তল্লাশি
Image

শোপিয়ানে গুলির লড়াইয়ের মাঝে জঙ্গি ঢোকার খবরে ত্রস্ত কাশ্মীর, চলছে জোর তল্লাশি

শ্রীনগর, ২ আগস্ট (হি.স.) : শুক্রবার সকাল থেকে শোপিয়ানে গুলির লড়াইয়ে ত্রস্ত কাশ্মীর৷ এরই মাঝে ভারতীয় সেনার পক্ষ থেকে জারি করা হয়েছে কড়া সতর্কতা৷ জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে সীমান্ত দিয়ে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৫ জঙ্গি ঢুকে পড়েছে কাশ্মীরে৷ তারা বড়সড় হামলার ছক কষেছে৷ এই মর্মেই সতর্কতা জারি করা হয়েছে উপত্যকা জুড়ে৷ দিনের শুরুতেই জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী৷

জানা গিয়েছে, সেনার ৩৪আরআর, এসওজি এবং সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে এবং পান্দুশানে তল্লাশি শুরু করে৷ মনে করা হচ্ছে, সেনার জালে ৩ জঙ্গি আটকে পড়েছে৷

গোয়েন্দা সূত্রে খবর, তারা মূলত নিশানা করেছে ভারতীয় সেনা কনভয়কে৷ পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গি সংগঠন যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে কাশ্মীরের মাটিতে৷ এই দলে থাকা প্রতিটি জঙ্গি অত্যন্ত প্রশিক্ষিত বলে খবর৷ যে কোনও ধরণের অত্যাধুনিক অস্ত্র চালাতে এরা সক্ষম বলেও জানা গিয়েছে৷

ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনা ও বায়ুসেনাকে সবধরণের পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, উপত্যকায় পাঠানো হচ্ছে আরও সেনা৷ বৃহস্পতিবার থেকেই কাশ্মীরের আকাশে নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা৷ বৃহস্পতিবার বিকেল থেকেই নজরদারি শুরু হয়েছে৷ শহরে ঢোকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে চলছে নাকা চেকিং৷ সেই সব পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স ও স্থানীয় থানার পুলিশ কর্মীদের৷ তবে কিছু বিচ্ছিন্ন এলাকায় থাকা মন্দির থেকে নিরাপত্তারক্ষীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ কারণ সেখানে হামলা হলে মোতায়েন থাকা পুলিশ কর্মীদের সাহায্যে সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় সেনাকে৷ 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top