News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হল সকাল আটটা থেকে বিদ্যালয়ের পঠন পাঠন
Image

শুরু হল সকাল আটটা থেকে বিদ্যালয়ের পঠন পাঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ নয়া সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এই সিদ্ধান্ত গুলির মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত হল যে সকল বিদ্যালয়ে শুধুমাত্র সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অর্থাৎ এক বেলা ক্লাস হয়৷ সেই বিদ্যালয় গুলিতে আগস্ট মাসের ১ তারিখ থেকে সকাল ৮ টা থেকে ক্লাস শুরু হবে৷ আর ক্লাস শেষ হবে দুপুর ১ টা ৪০ মিনিটে৷মূলত ছাত্র-ছাত্রীরা যেন দিনের বাকি সময়টা সঠিক ভাবে কাজে লাগাতে পারে তার জন্য এই সিদ্ধান্ত৷

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে বিভিন্ন বিদ্যালয়ের এই নয়া সময় সূচি আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে৷ এইদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে ক্লাস শুরু হয়৷ উমাকান্ত একাডেমী, বানী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মতো বনেদি সুকল গুলিতেও এইদিন সকাল ৮ টা থেকে ক্লাস শুরু হয়৷ সকাল সকাল এইদিন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উৎসাহের সাথে উপস্থিত হয়৷ বানী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যশোদা রিয়াং জানান ছাত্রীদের উপস্থিতির হার অন্যান্যদিনের মতো স্বাভাবিক৷

কারো কোন আপত্তি নেই৷ছাত্রীদের প্রেয়ারের লাইনে বলা হয়েছে ১ টা ৪০ মিনিটে বিদ্যালয় ছুটির পর বাকি সময়টা সঠিক ভাবে কাজে লাগানোর জন্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top