News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভায় পাশ ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল
Image

রাজ্যসভায় পাশ ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : সংসদের নিম্নকক্ষ লোকসভার পর এবার উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হল ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল। বৃহস্পতিবার এআইএডিএমকের সদস্যদের ওয়াকআউট সত্বেও ধ্বনি ভোটে পাশ হয় বিলটি।
২৯ জুলাই ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল ২০১৯ লোকসভায় পাশ হয়। বিলটি নিয়ে এদিন বিতর্কের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, নিট ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক সংস্থায় পরিণত হয়েছে। ১৩টি ভাষায় সংস্থাটি পরীক্ষাও নিয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল পাশ হলে আগামী তিন বছরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা বাস্তবায়িত করা হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য গুলাম নবি আজাদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

উল্লেখ করা যেতে পারে এদিন হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশের ডাক্তরি শিক্ষায় বড় ধরণের সংস্কার আনবে এই বিল। দুর্নীতিতে জর্জরিত মেডিক্যাল কাউন্সিল অফ ইণ্ডিয়ার (এমসিআই) অবলুপ্তি ঘটিয়ে নতুন সংস্থা গড়ে তোলা হবে। দুর্নীতি খতম করে দিয়ে বৃহদ হারে দেশজুড়ে ডাক্তারি শিক্ষায় আসন সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি ডাক্তারি শিক্ষায় মান এবং বৃদ্ধি দুইটোই বজায় থাকবে। ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের জন্য কোনও ভাবেই অসুবিধা তৈরি করবে না এই বিল। উল্টে তাঁদের সহযোগিতা করতে এই বিল প্রণয়ন করা হয়েছে। দেশের সমস্ত চিকিৎসকদের আশ্বস্ত করে দিয়ে তিনি জানিয়েছেন, আমি যেহেতু নিজে চিকিৎসক তাই নিশ্চিত ভাবে বলতে পারি এই বিল কোনও ভাবেই কোনও চিকিৎসকদের বঞ্চিত করতে পারবে না। পাশাপাশি চিকিৎসকদের যে সকল অভিযোগ রয়েছে তাও মন দিয়ে শোনা হবে। এমনকি ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কোনও দাবি থাকলে তাও যথাযথ ভাবে শোনা হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top