News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশ থেকে দিল্লিতে সরছে উন্নাও সম্পর্কিত সমস্ত মামলা, ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে সুপ্রিম নির্দেশ
Image

উত্তর প্রদেশ থেকে দিল্লিতে সরছে উন্নাও সম্পর্কিত সমস্ত মামলা, ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে সুপ্রিম নির্দেশ

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): উন্নাও ধর্ষণ কাণ্ড, নির্যাতিতা তরুণীর গাড়ি দুর্ঘটনা ও আরও তিনটি মামলা উত্তর প্রদেশের সিবিআই আদালত থেকে দিল্লিতে সরানো হচ্ছে| উন্নাও মামলার গুরুত্ব বিচার বিবেচনা করে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| পাশাপাশি ৭ দিনের মধ্যে উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা মামলার তদন্ত শেষ করার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| তবে, প্রয়োজন হলে আরও এক সপ্তাহ সময় নিতে পারে সিবিআই| কিন্তু, নির্ধারিত এই সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে হবে সিবিআই-কে| বাড়তি সময় দেওয়া হবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে| সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘প্রধান বিচারপতি (সিজেআই) নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে, সেক্রেটারি জেনারেলের দ্বারা ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে|’ পাশাপাশি নির্যাতিতা তরুণীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| উন্নাও নির্যাতিতা তরুণী, তাঁর মা ও আইনজীবী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|

উন্নাও মামলার গতিপ্রকৃতি সম্পর্কে জানতে বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে সিবিআই-এর ‘দায়িত্বশীল’ অফিসারকে সুপ্রিম কোর্টে ডেকে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| পাশাপাশি উন্নাও মামলার তদন্ত রিপোর্টও (পূর্ণাঙ্গ) তলব করেন প্রধান বিচারপতি| এছাড়াও উন্নাও ধর্ষণ ও গাড়ি দুর্ঘটনা মামলার প্রেক্ষিতে সিবিআই ডিরেক্টর-এর সঙ্গে কথা বলার জন্যও সলিসিটর জেনারেলকে নির্দেশ দেন প্রধান বিচারপতি| গগৈ জানান, প্রয়োজন হলে, চেম্বার শুনানিও হতে পারে| এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, সিবিআই ডিরেক্টর এবং তদন্তকারী অফিসারদের সঙ্গে তিনি কথা বলেছেন| এই মুহূর্তে লখনউতে রয়েছেন তদন্তকারী অফিসাররা| তাই দুপুর বারোটার মধ্যে শীর্ষ আদালতে পৌঁছনো সম্ভব নয় তাঁদের পক্ষে| তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টি শুক্রবার খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন| প্রধান বিচারপতি নির্যাতিতা সেই অনুরোধ খারিজ করে দেন|

উন্নাও মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘আপনাদের আর কত সময় দরকার (উন্নাও ধর্ষিতা ও অন্যান্যদের দুর্ঘটনার তদন্ত)?’ উত্তরে সলিসিটর জেনারেল জানান, ‘এক মাস’| তখনই প্রধান বিচারপতি জানান, ‘এক মাস? মোটেও নয়, ৭ দিনের মধ্যেই তদন্ত শেষ করুন|’ সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘নির্যাতিতার শারীরিক অবস্থা এখন কেমন ?’ সলিসিটর জেনারেল জানান, ‘নির্যাতিতা তরুণী এখন ভেন্টিলেটরে রয়েছে|’ প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘তিনি কী চলাফেরা করার মতো অবস্থায় রয়েছেন? নির্যাতিতাতাকে আমরা অন্যত্র নিয়ে যেতে চাই, আকাশপথেও তাঁকে নিয়ে যাওয়া হতে পারে| আমরা এইমস-এর কাছ থেকে জানতেই পারি|’ এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘চিকিত্সকরাই সেরা বিচারক, তাঁরাই বলতে পারবেন নির্যাতিতা তরুণী ও তাঁর আইনজীবীকে আকাশপথে দিল্লি নিয়ে আসা সম্ভব কি না|’

সাময়িক বিরতির পর দুপুর দু’টোয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, উত্তর প্রদেশের সিবিআই আদালত থেকে দিল্লিতে সরানো হবে উন্নাও সম্পর্কিত সমস্ত মামলা| প্রতিদিন চলবে শুনানি| ৪৫ দিনের মধ্যে শেষ করতে শুনানি পর্ব| পাশাপাশি নির্যাতিতা তরুণীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্টের নির্দেশ, উন্নাও নির্যাতিতাতাকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে| পাশাপাশি উন্নাও নির্যাতিতা তরুণী, তাঁর মা ও আইনজীবী, কাকু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|

উল্লেখ্য, গত ২৮ জুলাই উত্তর প্রদেশের উন্নাও থেকে রায়বরেলী যাওয়ার পথে রায়বরেলীতে দুর্ঘটনার কবলে পড়ে উন্নাও নির্যাতিতার গাড়ি| দুর্ঘটনার তাঁর দুই আত্মীয়ের মৃত্যু হয়েছে| এই মুহূর্তে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা ও তাঁর আইনজীবী| বৃহস্পতিবার কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নির্যাতিতা ও তাঁর আইনজীবীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক| উভয়েই ভেন্টিলেটরে রয়েছে| আপাতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল| কেজিএমইউ হাসপাতালের বিশেষ টিম তাঁদের চিকিত্সা করছে, বিনামূল্যে|’

উন্নাও ধর্ষণ মামলা ও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা| উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার পর, তোলপাড় শুরু হয়েছে গোটা দেশজুড়ে| ক্রমশই বাড়ছে জনমতের চাপ| তাই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে চিরকালের জন্য বহিষ্কার করা হল চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে| বৃহস্পতিবারই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে কুলদীপকে| এর আগে কুলদীপকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানিয়েছিল বিজেপি| আর বৃহস্পতিবার দল থেকে বহিষ্কার করা হল| এদিকে, উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনার প্রেক্ষিতে সাসপেন্ড করা হল দু’জন মহিলা পুলিশ-সহ তিনজন পুলিশ কর্মীকে| উন্নাও ধর্ষিতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জন মহিলা পুলিশ-সহ তিনজন পুলিশ কর্মী| বৃহস্পতিবার তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top