News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যে গাফিলতি মহিলা পুলিশ এসআই সাসপেন্ড
Image

কর্তব্যে গাফিলতি মহিলা পুলিশ এসআই সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ কর্তব্যে গাফিলতি ও অবহেলার দায়ে এক মহিলা পুলিশ কর্মীকে বরখাস্ত করেছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার৷ বরখাস্তকৃত পুলিশ কর্মীর নাম দীপাঞ্জনা সিনহা৷ তিনি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন৷


এ-বিষয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ২০০৮ সালে ঊনকোটি জেলায় দীপাঞ্জনা সিনহা সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন৷ কিন্তু, চাকরির শুরুর দিন থেকে কোনও দায়িত্ব তিনি ঠিকমতো পালন করেননি৷ পুলিশ সুপারের কথায়, ঊনকোটি জেলা থেকে বদলি হয়ে উত্তর ত্রিপুরা জেলায় কাজে যোগ দেওয়ার সময় দীপাঞ্জনা সিনহা ১০টি মামলার তদন্ত সমাপ্ত করেননি৷ শুধু তা-ই নয়, ওই মামলাগুলি তিনি কাউকে হস্তান্তর না করেই উত্তর ত্রিপুরায় কাাজে যোগ দেন৷


ভানুপদবাবুর বক্তব্য, কর্তব্যে গাফিলতিতে এখানেই থেমে থাকেননি দীপাঞ্জনা সিনহার৷ উত্তর ত্রিপুরা জেলায় কর্মরত অবস্থায় তাঁকে আটটি মামলার তদন্তভার দেওয়া হয়েছিল৷ তার মধ্যে পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল৷ কিন্তু, একটি মামলারও তিনি তদন্ত করেননি৷ তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল৷ পুলিশ সুপার ভীষণ বিরক্তি প্রকাশ করে বলেন, সাব-ইন্সপেক্টর দীপাঞ্জনা সিনহা কারণ দর্শানো নোটিশের জবাবও দেননি৷ তাই, তাঁর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ খবর পেয়ে তড়িঘড়ি তিনি ওই পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা অন্য আধিকারিকদের হস্তান্তর করেন৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, ওই মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেও দোষ প্রমাণিত হয়েছে৷ তিনি কখনওই দায়িত্ব পালনে যত্নশীল ছিলেন না৷ শুধু তা-ই নয়, মানুষের প্রতি পুলিশের দায়বদ্ধতা নিয়েও তিনি উদাসীন বলে মনে হয়েছে৷ তাই, পদের অপব্যবহার, গাফিলতি, কর্তব্যে অবহেলা এবং দায়িত্ব পালনে অবাধ্যতার জন্য সাব-ইন্সপেক্টর দীপাঞ্জনা সিনহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷


ভানুপদবাবু বলেন, পুলিশ জনসাধারণের নিরাপত্তায় নিয়োজিত৷ তাই, পুলিশের প্রতি মানুষের অগাধ আস্থা থাকা খুবই জরুরি৷ কিন্তু, দায়িত্ব পালনে অবহেলা জনসাধারণের কাছে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করে৷ তা কখনওই বরদাস্ত করা উচিত নয়৷ তাই, এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শুধু তা-ই নয়, আগামীদিনেও এভাবেই দায়িত্বহীন পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top