News Flash

  • Home
  • Uncategorized
  • আইএমএ আহুত ধর্মঘটের প্রভাব পড়েনি রাজ্যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক
Image

আইএমএ আহুত ধর্মঘটের প্রভাব পড়েনি রাজ্যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ আইএমএ আহূত ২৪ ঘণ্টার ধর্মঘটে কোনও প্রভাব পড়েনি রাজ্যে৷ রাজ্যের সমস্ত হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন৷ মূলত, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল-২০১৯-এর প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সারা দেশব্যাপী ২৪ ঘণ্টা ধর্মঘটের প্রভাব ত্রিপুরায় ফেলতে পারেনি৷


এ-বিষয়ে আইএমএ ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক ডা, সৌভিক দেববর্মা বলেন, রাজ্যে সারা দেশের সাথে সাযুজ্য রেখে ধর্মঘট পালিত হচ্ছে না৷ তবে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল আমরা আংশিক সমর্থন করি৷ গতকাল আইএমএ ত্রিপুরা শাখার সদস্যরা এ-বিষয়ে বৈঠকে আলোচনা করেছেন, জানান তিনি৷


ধর্মঘট সম্পর্কে ডা, সৌভিকের দাবি, খুবই অল্প সময়ের ব্যবধানে রাজ্যের সমস্ত চিকিৎসকদের এ-বিষয়ে জানানো সম্ভব হয়নি৷ তাই, এবার আমরা ধর্মঘটে শামিল হয়নি, বলেন তিনি৷ তবে, ওই বিলের প্রতি সম্পূর্ণ সমর্থন করে না আইএমএ ত্রিপুরা শাখা, জানান তিনি৷


আইএমএ এই বিলের বিরোধিতায় দেশব্যাপী ধর্মঘটকে সংগঠনের ত্রিপুরা শাখা সমর্থন করেছে৷ তবে, ওই বিলও আংশিক সমর্থন করে আইএমএম-র ত্রিপুরা শাখা৷ তাতে, সংগঠনের অভ্যন্তরে মতানৈক্য দেখা দিতে পারে৷


এ-বিষয়ে ডা. সৌভিক জানিয়েছেন, বিলের কিছু অংশ রাজ্যের সাথে সম্পর্কযুক্ত৷ ফলে, রাজ্য সরকার ওই বিষয়ে চিকিৎসকদের স্বার্থে আইন আনলে, তাতে কোনও আপত্তি নেই৷ তিনি বলেন, গতকাল এ-সমস্ত বিষয় নিয়ে আইএমএ ত্রিপুরা শাখার সদস্যদের সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে বিষয়গুলি নিয়ে রাজ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে স্থির হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top