News Flash

  • Home
  • Uncategorized
  • পশুখাদ্য ও টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা চলছে : মন্ত্রী সান্ত্বনা
Image

পশুখাদ্য ও টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা চলছে : মন্ত্রী সান্ত্বনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ পশুর খাদ্য এবং টিকা তৈরি করার চেষ্টা চলছে ৷ তাতে, ত্রিপুরার অর্থনেতিক প্রবৃদ্ধি হবে বলে দাবি করেন প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা ৷ তাঁর কথায়, পশুর খাদ্য এবং টিকা বহিঃরাজ্য থেকে আনতে গিয়ে প্রচুর টাকা খরচ হচ্ছে৷ তার বদলে, ত্রিপুরায় ওই সামগ্রী উৎপাদন করা সম্ভব হলে প্রচুর টাকা সাশ্রয় হবে ৷


মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে প্রাণীদের জন্য টিকা উৎপাদন শীর্ষক সেমিনারে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী বলেন, প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে বহিঃরাজ্য থেকে পশুখাদ্য এবং টিকা ক্রয় করছে ত্রিপুরা সরকার ৷ অথচ, অনেক ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাবে প্রচুর জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ৷ তাঁর মতে, প্রাণী রোগ প্রতিরোধ করা খুবই জরুরি ৷ বিশেষ করে গবাদি পশুর টিকাকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ৷ তাঁর বক্তব্য, ত্রিপুরাকে দুগ্দ উৎপাদনে স্বয়ম্ভর করে তোলার ক্ষেত্রে সঠিক সময়ে গবাদি পশুর টিকাকরণে গুরুত্ব দিতে হবে৷ কারণ, গবাদি পশুর মৃত্যু ঠেকাতে না পারলে লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে না ৷


তিনি জানান, প্রতি বছর প্রাণীদের টিকাকরণে ৪ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ হচ্ছে৷ কিন্তু, ৮০ শতাংশ প্রাণীকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হচ্ছে ৷ তাঁর দাবি, সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে প্রচুর টিকা নষ্ট হয়ে যায়৷ ফলে, টিকাকরণের ১০০ শতাংশ লক্ষ্যে পৌঁছনো যাচ্ছে না ৷ তিনি জানান, ত্রিপুরায় টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা চলছে৷ ওই কেন্দ্র স্থাপন হলে, ত্রিপুরায় উৎপাদিত টিকায় বছরে ৪৩ লক্ষ প্রাণীর টিকাকরণ সম্ভব হবে৷ সাথে তিনি যোগ করেন, এতে ত্রিপুরা সরকারের অন্তত ৩২ লক্ষ টাকা সাশ্রয় হবে ৷


এদিন তিনি আরও জানান, ত্রিপুরায় পশুখাদ্য উৎপাদন কেন্দ্র স্থাপনেরও চিন্তাভাবনা চলছে৷ কারণ, প্রতি বছর বহিঃরাজ্য থেকে কোটি কোটি টাকার পশুখাদ্য ক্রয় করা হচ্ছে৷ তাঁর মতে, ওই টাকায় ত্রিপুরায় পশুখাদ্য উৎপাদিত হবে এবং রাজ্যের মানুষও উপকৃত হবেন৷ তাতে, ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে৷ তাই, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্ত্বনা এই দুটি উৎপাদন কেন্দ্র স্থাপনে সকলের সহযোগিতা চেয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top