News Flash

  • Home
  • Uncategorized
  • আখাউড়া চেকপোস্টে পরিকাঠামো উন্নয়নে দুই দেশের বৈঠক সম্পন্ন
Image

আখাউড়া চেকপোস্টে পরিকাঠামো উন্নয়নে দুই দেশের বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ ইন্দো-বাংলা বাণিজ্যিক আদান-প্রদান এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নে দুই দেশের স্থলবন্দরের আধিকারিক স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ মূলত, ত্রিপুরা এবং বাংলাদেশে স্থলবন্দরে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে৷


বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরে এই বৈঠকে ত্রিপুরা থেকে স্থলবন্দর ম্যানেজার দেবাশিস নন্দি-সহ ৯ জনের এক প্রতিনিধিদল যোগ দিয়েছেন৷ তাতে, বিএসএফ, কাস্টমস, ইমিগ্রেশন-এর পদস্থ আধিকারিকরা ছিলেন৷ ওদিকে, বাংলাদেশের তরফে সে-দেশের স্থলবন্দর সচিব আমিনুল ইসলাম-সহ ৭ জন পদস্থ আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন৷


বৈঠক সম্পর্কে আখাউড়া ইন্িন্টগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দি জানান, দুই দেশের স্থলবন্দরে নানা সুবিধা-অসুবিধা রয়েছে৷ ফলে, ওই বিষয়গুলি নিয়ে আলোচনা খুবই জরুরি হয়ে উঠেছিল৷ তাছাড়া, বাণিজ্যিক আদান-প্রদান এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷


তিনি জানান, ওই বিষয়গুলি নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, যাত্রী পরিষেবায় আখাউড়া চেকপোস্টের পরিকাঠামো আরও উন্নত করার বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি৷ তাতে স্থির হয়েছে, শীঘ্রই প্রয়েজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে৷ তিনি আরও জানান, বাণিজ্যিক আদান-প্রদানে বিভিন্ন অসুবিধা শীঘ্রই দুই দেশ মিলে সমাধানের রাস্তা খুঁজে বের করবে৷ তাতে, উভয় দেশ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top