News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাট ও কদমতলায় সাতটি বুথে পুণরায় ভোট গ্রহণ ৩০শে
Image

কুমারঘাট ও কদমতলায় সাতটি বুথে পুণরায় ভোট গ্রহণ ৩০শে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ জুলাই৷৷ উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন বড়গুল গ্রাম পঞ্চায়েতের ৪ এবং ৫ নং ওয়ার্ডের ৮নং এবং ৯ নং আসনে পুনরায় হবে ভোট৷ জুলাইবাসা বেসিক সিনিয়র সুকলে হবে পুনরায় ভোট৷ ব্যালট স্লিপে বিসংগতি ধরা পরাতে স্থানীয় ভোটার ও বিজেপি নেতৃত্বরা পুনরায় ভোটের দাবি তুলেছিলেন৷ অবশেষে আজ স্টেট ইলেকশন কমিশনার পুনরায় ওই ভোটকেন্দ্রে ভোট হওয়ার নির্দেশ জারি করেন৷ পাশাপাশি কুমারঘাটের ছয়টি ব্লকেও ওইদিন পুণরায় ভোট গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে৷


প্রসঙ্গত ২৭ জুলাই গোটা রাজ্যের সাথে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন জুলাইবাসা সিনিয়র বেসিক সুকলে বরগোল গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ভোট সকাল থেকে যথারীতি শুরু হলেও অন্তিম পর্যায়ে এসে একজন ভোটারের চোখে ধরা পড়ে ব্যালট পেপারের কারচুপি৷বিজেপির মহিলা প্রার্থী স্বপ্ণা বেগম এর নামে একি ব্যালট পেপারে দুবার নাম ও প্রতীক চিহ্ণ থাকলেও অপর প্রার্থী আশরাফুর রহমান এর নাম ব্যালট পেপারে নেই৷তাই যথারীতি ভোট চলা অবস্থায় আশরাফুলের ঝুলিতে অনেকটা ভোট কম পড়ায় ক্ষুদ্ধ হয়ে ওঠে বিজেপি কর্মীরা৷অপরদিকে স্বপ্ণা বেগমের ঝুলিতে অনেকটা বেশি ভোট পড়ে৷তাই নির্বাচন আধিকারিকের নিকট এই ধরনের ভুলের জন্য ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ভোটারসহ বিজেপি কর্মী সমর্থকরা৷

ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মহকুমা শাসক, ও মহকুমা পুলিশ আধিকারিক সহ বিজেপির মন্ডল নেতারা৷জুলাই বাসার এই ভোটকেন্দ্রে বড়গুল গ্রাম পঞ্চায়েতের ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের তিনটি আসনের ভোট গণনা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল৷৫ নং ওয়ার্ডের এই ব্যালট পেপার জনিত সমস্যার কারণে ৪ নং ওয়ার্ডের ভোট শেষ লগ্ণে বাতিল করা হয়৷অবশেষে মহকুমাশাসক এখানে ভোট বাতিল ঘোষণা করেন এবং রিপোলের এর আশ্বাস দেন৷ তারপর ক্ষুব্দ ভোটার ও বিজেপি কর্মীরা ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যায়৷এই আসনে মোট ৫৪৯ জন ভোটার৷ তারপর পুনরায় ৩০ জুলাই বরগোল গ্রাম পঞ্চায়েতে ৪ এবং ৫ নং ওয়ার্ডের ৮ এবং ৯ নং আসনের ভোট জুলাই বাসা সুকলে হওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে জানিয়ে দিলেন স্টেট ইলেকশন কমিশনার৷ ৩০ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে পুনরায় ভোটদান প্রক্রিয়া৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top