News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরাবাসী স্বভাবে সৎ, সাহসী ও সহযোগিতা মানসিকতা সম্পন্ন, জানালেন বিদায়ী রাজ্যপাল
Image

ত্রিপুরাবাসী স্বভাবে সৎ, সাহসী ও সহযোগিতা মানসিকতা সম্পন্ন, জানালেন বিদায়ী রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ টানা ১১ মাস রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করে রবিবার রাজ্যত্যাগ করলেন বিদায়ী রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কী৷ রাজ্যে অবস্থানকালে রাজ্যবাসীর কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন তাতে তিনি মুগ্দ৷ তিনি চিরকাল তা মনে রাখবেন বলে বিদায়কালে উল্লেখ করেছেন৷ বিদায়ী রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কি রাজ্য ত্যাগ করেন৷


এই উপলক্ষ্যে রাজভবনে রাজ্য আরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়৷ সে সময় রাজ্যে নবনিযুক্ত রাজ্যপাল রমেশ বৈস, সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণ দেববর্মা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসবার চীফ হুইপ কল্যাণী রায়, মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বরলু সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন এবং তাঁকে বিদায় জানান৷


অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিদায়ী রাজ্যপাল প্রফেসার সোলাঙ্কি বলেন, রাজ্যপাল হিসাবে দীর্ঘ ১১ মাসের কার্যকালে রাজ্য সরকারের সাথে কাজ করা এবং ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছে৷ বর্তমানে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা ও উত্তর – পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে৷

রাজ্য সরকার কেন্দ্রীয় ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে৷ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও রাজ্যবাসীর সার্বিক সহযোগিতায় রাজ্যের উন্নয়ন ব্রতী হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যবাসী স্বভাবে সৎ, সাহসী ও সহযোগিতা মানসিকতা সম্পন্ন৷ তিনি সকল রাজ্যবাসীর সুস্থতা ও সফলতার কামনা করেন৷ রাজ্য সরকার রাজ্যকে মডেল রাজ্য হিসেবে পরিণত করার যে স্বপ্ণ দেখেছে তা সফল করতে রাজ্যবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top