News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা কদমতলায় গুরুতর আহত মহিলা
Image

রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা কদমতলায় গুরুতর আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজনৈতিক সংর্ঘষে উত্তপ্ত কদমতলা৷ বেধরক মারপিট এক মহিলাকে৷ ঘটনা কদমতলা ব্লক এলাকার বাগান গ্রাম পঞ্চায়েতের ঝেরঝেরি এলাকায়৷গতকাল রাজ্যব্যাপী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাগন গ্রাম পঞ্চায়েতের ঝেরঝেরি এলাকার ২ নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা৷ বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বিজেপি কর্মীদের উপর সিপিএম ও কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা তাদের বাধা দেয় ও বিজেপিকে ভোট দিতে বারণ করে৷ সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে বাম ঘাঁটি বলে পরিচিত৷ এক কথায় বিধায়ক ইসলাম উদ্দিনের খাস তালুক৷ সেখানে দীর্ঘদিন ধরে ধর্মের নামে রাজনীতি করে আসছে সিপিএম৷


গতকালও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ কংগ্রেস, সিপিএম একত্রিতভাবে অঘোষিত লড়াই করলেও প্রার্থী দেওয়া হয়েছে উভয় দলেরই৷ একই এলাকাতে বিজেপি প্রার্থী সংখ্যালঘু হিসাবে দাঁড় করানো হয় এক যুবককে৷ কিন্তু ধর্মের নামে অন্ধ মুসলিমরা বিজেপিকে ভোট দিতে নারাজ৷ তাই ঝেরঝেরি সহ কুর্তি এলাকায় সংখ্যালঘু মুসলিম মহিলাদের বিজেপিকে ভোট দিতে বারণ করে দেওয়া হয়েছে৷তারপরও যদি বিজেপিকে ভোট দেওয়া হয় তাহলে চরম আকার ধারণ করবে বলে সাফ জানিয়ে দেয় তাদের ধর্মীয় সমাজ৷ ঘটলও তাই৷


গতকাল চারটা নাগাদ ভোটকেন্দ্রে যাচ্ছিল বিজেপি সমর্থিত মুসলিম মহিলা সহ পরিবারের অন্যান্য লোকজনরা৷ভোট দান করে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসতেই তাদের ওপর হামলা করে কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুসৃকতিকারীরা৷ মহিলা সহ পরিবারের লোকজনদের বেধড়ক মারপিট করে বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে৷ গুরুতর আহত হয়ে কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত মনিরুজ্জামানের স্ত্রী৷আজ আহত মনিরুজ্জামানের স্ত্রী কদমতলা থানার হামলাকারী চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ অভিযুক্তরা হলো নাহিম আহমেদ, মনোয়ারা বেগম, আবুল ফয়েজ ও খলিল আহমেদ৷ প্রত্যেকেই সিপিএম আশ্রিত দুষৃকতী কারী৷ তাদের বাড়ি ঝেরঝেরি গ্রামের ২ নং ওয়ার্ডে৷ কদমতলা থানা বর্তমানে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে বলে জানান আহতরা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top