News Flash

  • Home
  • Uncategorized
  • অতিভারী বর্ষণ মুম্বইয়ে, ব্যাহত রেল পরিষেবা
Image

অতিভারী বর্ষণ মুম্বইয়ে, ব্যাহত রেল পরিষেবা

মুম্বই, ২৮ জুলাই (হি. স.) : ভারী বৃষ্টিপাতে নাকাল বাণিজ্য নগরী। দীর্ঘ কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইয়ের জনজীবন। খারাপ আবহাওয়ার ফলে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। রবিবার সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে মুম্বই ও শহরতলিতে। জল জমে গিয়েছে সড়কপথ ও রেলপথেও। রেলপথে জল দাঁড়িয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে, ৬টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। 


সেন্ট্রাল রেলওয়ে-এর সিপিআরও (চিফ পাবলিক রিলেশনস অফিসার) জানিয়েছেন, সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশনে ভারী বৃষ্টির ফলে রেললাইনে জল জমে যাওয়ায়  রবিবার সাময়িকভাবে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে ৬টি ট্রেনের যাত্রাপথ। দৃশ্যমানতা কম থাকায় কোনও রকম দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোনও পরিস্থিতিতেই যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপোস করা হবে না, এমনটাই জানান তিনি। এদিন সকাল থেকেই একটানা বৃষ্টিপাত হচ্ছে মুম্বই ও আশেপাশের শহরতলি জুড়ে। সারাদিন ধরে আর্দ্র আবহাওয়া ও আকাশ মেঘলা রয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জল জমে গিয়েছে মুম্বইয়ের একাধিক রাস্তায়, যার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top