News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪ বিদ্রোহী বিধায়কের যোগ্যতা খারিজ করলেন কর্ণাটকের স্পিকার
Image

১৪ বিদ্রোহী বিধায়কের যোগ্যতা খারিজ করলেন কর্ণাটকের স্পিকার

বেঙ্গালুরু, ২৮ জুলাই (হি. স.) : কর্ণাটকের সাম্প্রতিক রাজনীতিতে নাটক চলছেই। আস্থা ভোটের ঠিক একদিন আগে রবিবার ১৪ বিক্ষুব্ধ কংগ্রেস-জেডিএস নেতার বিধায়কের যোগ্যতা খারিজ করে দিলেন স্পিকার কে আর রমেশ। স্বাভাবিকভাবেই আর কংগ্রেস-জেডিএস জোটের সরকার গড়ার কোনও রাস্তাই খোলা থাকল না। আর একদিকে, সংখ্যালঘু সরকার গড়ার সম্ভাবনাও কমে গেল বিজেপির। রোশন বেইগ, আনন্দ সিং, এইচ বিশ্বনাথ, এস টি সোমাশেখর সহ মোট ১৪ জন বিক্ষুব্ধ বিধায়কের পদ খারিজ হয়ে গেল এদিন। এই বিধায়কেরা ১৫তম বিধানসভার মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত নির্বাচনে লড়তে পারবেন না বলেও এদিন জানিয়ে দিয়েছেন স্পিকার। 


গত শুক্রবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বি এস ইয়েদুরাপ্পা। এদিকে আচমকাই আজ বেঙ্গালুরুতে স্পিকার রমেশ কুমার বললেন, “১৩ জনের বিধায়ক পদ বাতিল করা হয়েছে।” এমনকী, কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাতিলেরও বিধায়ক পদ খারিজ হয়েছে। ১৪ জনের মধ্যে রয়েছেন কংগ্রেসের ১১ এবং জেডিএস-এর ৩ বিধায়ক। তাঁরা হলেন প্রতাপ জি পাতিল, বিসি পাতিল, এস হেব্বার, এসটি সোমশেখর, এম নাগরাজ, শ্রীমন্ত পাতিল এবং জেডিএস-এর এইচ বিশ্বনাথ, কে গোপালাইয়া, নারায়ণ গৌড়া। স্পিকারের এই সিদ্ধান্তের ফলে ২২৫ আসনের কর্ণাটকে মোট সদস্য সংখ্যা এই মুহূর্তে দাঁড়াল ২০৮। ওই সংখ্যার মধ্যে স্পিকার এবং মনোনীত সদস্যও রয়েছেন।

এর আগে এক নির্দল বিধায়কের পদ খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং ম্যাজিক ফিগার দাঁড়াচ্ছে ১০৫। এদিনের ঘোষণার পর স্পিকার কে আর রমেশ বলেছেন, “মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা আমাকে আগামীকাল আস্থা ভোটের তদারকি করতে বলেছেন। আগামী ৩১ জুলাই বাতিল হয়ে যাবে অর্থবিল। আমি সকল বিধায়ককে আস্থাভোটের অধিবেশনে উপস্থিত থাকার জন্য আবেদন করছি।” এরপরই ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, “আমরা কোথায় পৌঁছেছি? পরিস্থিতি মোকাবিলার জন্য আমার ওপর চাপ দেওয়া হচ্ছে (কর্ণাটকের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে)। এই সমস্ত বিষয় আমাকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top