News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসায় উন্মত্ত শাসক দল : বামফ্রন্ট
Image

হিংসায় উন্মত্ত শাসক দল : বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বামফ্রন্ট৷ শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার পর সন্ধ্যায় সিপিআই(এম)’র রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর ও সিপিআই(এম) রাজ্য সম্পাদ গৌতম দাস এই অভিযোগ করেন৷ তাঁদের দাবি, শাসক দল এবং নির্বাচন কমিশন এজন্য দায়বদ্ধ৷ নির্বাচন কমিশন সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে৷

এদিন বিজনবাবু বলেন, ৮৬ শতাংশ আসেন হিংসা, বর্বরতা, আক্রমণ ও হুমকি প্রদর্শন করে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে৷ মাত্র ১৪ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিরোধী দল৷ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সিপিআই(এম) নির্বাচনে অংশ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ নতুন সরকারের আমলে এখনও পর্যন্ত যে সব নির্বাচন হয়েছে একটি ক্ষেত্রেও বৈধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি বলে অভিযোগ করেছেন তিনি৷ কারণ, অধিকাংশ জায়গায় নির্বাচনী প্রচার করতে পারেনি বিরোধীরা৷

তিনি কটাক্ষ করে বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে ১৪ শতাংশ আসনে শনিবার ভোট হয়েছে সে ক্ষেত্রেও ভোটের লাইনে ভোটারদের দেখা যায়নি৷ ভোটে উৎসবের মেজাজ ছিল না৷ তাঁর অভিযোগ, বিরোধী দল সিপিএমের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি৷ বাগমায় সিপিআইএম সমর্থক নির্দল প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে৷ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ তিনি আরও বলেন, সাতচাঁদ, বিলোনীয়া, শান্তিরবাজারে কোনও বুথে বিরোধী দলের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি৷ তাঁর অভিযোগ, বেজিমারা, বড়নারায়ণ, ঘ্রাণতলী, কাঠালিয়া প্রভৃতি এলাকায় ব্যাপকহারে শাসক দল বুথ দখল করেছে৷ শুধু তাই নয়, জিরানীয়া শচীন্দ্রনগর কলোনীতে বেলা ১১টার পর ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি৷ উদয়পুরেও বামপন্থীদের ভোটারদের কাছ থেকে ভোটার স্লিপ ছিনিয়ে নিয়ে শাসক দলের সমর্থকরাই ভোট দিয়েছেন৷ তাঁর আরও অভিযোগ, কৈলাসহরের ডুলুগাঁওয়ে বিরোধীদের ভোটদানে বাঁধা দেওয়া হয়েছে৷ এছাড়া চন্ডীপুর, মোহনপুর, বামুটিয়া সহ সর্বত্রই ভোটে কারচুপি করা হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top