News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসা হলেও অতীতের তুলনায় কম : কংগ্রেস
Image

হিংসা হলেও অতীতের তুলনায় কম : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ হিংসা হলেও অতীতের তুলনায় কম ছিল৷ এই ভাবেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ আজ প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক এই অভিযোগ এনেছেন৷

সরব প্রচার শেষ হওয়ার পর থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শাসক দলের কর্মীরা ভয়ভীতি প্রদর্শন করেছে বলে তিনি অভিযোগ করেন৷ তাঁর কথায়, রাজ্যে নির্বাচনের একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে৷ এ রাজ্যের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন৷ কিন্তু এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সেই চিত্র পরিলক্ষিত হয়নি৷ তাঁর কটাক্ষ, ৮৬ শতাংশ আসনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেয়নি শাসক দল৷ মাত্র ১৪ শতাংশ আসনে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে৷ তাঁর দাবি, এক্ষেত্রেও বিরোধী দলের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি৷

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাবার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এ রাজ্যে গণতন্ত্র প্রশ্ণের মুখে এসে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, নির্বাচনে জনগণের সঠিক মতামত ও দৃষ্টিভঙ্গীর বহিঃপ্রকাশ ঘটেনি৷

তাঁর দাবি, রাজ্যে গণতন্ত্রের নাভিশ্বাস উঠেছে৷ তিনি বিদ্রুপ করে বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনে খাল কেটে কুমির এনেছেন৷ কারণ, বিরোধীদের কণ্ঠরোধ করতে তারা সবসময় চেষ্টা চালাচ্ছে৷ রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎ কোন ঘটনা না ঘটলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ সাথে জানিয়েছে, এ বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস অতীতের তুলনায় কম হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top