News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ২২টি ডিগ্রি কলেজের সমস্যা, প্রতিবাদে একযোগে গণধর্ণা এবিভিপির
Image

রাজ্যের ২২টি ডিগ্রি কলেজের সমস্যা, প্রতিবাদে একযোগে গণধর্ণা এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ পরিকাঠামো উন্নয়নের দাবিতে রাজ্যের২২টি ডিগ্রি কলেজে গণধর্ণা সংগঠিত করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)৷ শুক্রবার দুপুর ১২টা থেকে ১-টা পর্যন্ত একযোগে সারা রাজ্যে এই ধরনা কর্মসূচি পালিত হয়েছে৷


এ-বিষয়ে বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ সংগঠনমন্ত্রী রূপম দত্ত জানিয়েছেন, কলেজ স্তরে বাম জমানায় উৎপন্ন সমস্যাগুলি আজও সমাধান হয়নি৷ তাই, আজ ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ধর্ণা কর্মসূচি পালন করার পর কলেজের অধ্যক্ষদের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হবে৷


তিনি জানান, ত্রিপুরার কলেজগুলিতে অধ্যাপকস্বল্পতা দীর্ঘদিনের৷ তাছাড়া, পানীয় জল, বসার আসন, ল্যাবে কেমিক্যালের অভাব-সহ অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, সে-সব সমাধান হচ্ছে না৷ তাঁর বক্তব্য, ওই সমস্যাগুলি সমাধানে একাধিকবার কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকদের কাছে দাবি জানানো হয়েছে৷ কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ তাই, প্রথম ধাপে আজ গণধর্ণা সংগঠিত করা হয়েছে৷ পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বিদ্যার্থী পরিষদ, হুঁশিয়ারি দেন তিনি৷


তাঁর কথায়, ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যার্থী পরিষদ সর্বদাই আওয়াজ তুলছে৷ ফলে, এখনও বিদ্যার্থী পরিষদ চুপ করে বসে থাকতে পারে না৷ তাঁর দাবি, দায়িত্ববান সংগঠন হিসেবে রাজ্যের কলেজগুলিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখবে বিদ্যার্থী পরিষদ৷


এদিকে, আজ শিক্ষামন্ত্রী কলেজগুলির সমস্যা নিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ সূত্রের খবর, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা, উচ্চ শিক্ষা অধিকর্তা সাজু বাহিদ এ-সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সাথে কলেজের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top