News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সরব প্রচার সমাপ্ত হয়েছে৷ আগামী শনিবার রাজ্যে ১৮৪৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাই, আগামীকাল ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন৷ তাদের নিরাপদে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ-টিএসআর প্রস্তুত রয়েছেন৷ সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও নির্বাচনী ক্ষেত্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টহল দেবেন৷


রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেজিৎ ভট্টাচার্য্য জানিয়েছেন, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোট কর্মীরা প্রস্তুত আছেন৷ ভোট সামগ্রীও তাঁরা বুঝে নিয়েছেন৷ আগামী সন্ধ্যার মধ্যে নিজ নিজ বুথে ভোট কর্মীরা পৌছে যাবেন৷ তিনি আরও জানান, ভোটের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ভোট কর্মীদের সুরক্ষারও ব্যবস্থা করেছে পুুলিশ প্রশাসন৷ ফলে, নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top