News Flash

  • Home
  • Uncategorized
  • মেধা অন্বেষণ পরীক্ষায় ৭৫ হাজার ছাত্র ছাত্রীকে যোগ্য করে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকাব
Image

মেধা অন্বেষণ পরীক্ষায় ৭৫ হাজার ছাত্র ছাত্রীকে যোগ্য করে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ সারা ভারত মেধা অন্বেষণ পরীক্ষায় গত ৩ বছরে ত্রিপুরার কোনও ছাত্র ছাত্রী সাফল্য অর্জন করতে পারেনি৷ কেন্দ্রীয় সরকারের বরাদ্দ সংক্ষরিত আসন ত্রিপুরার ছাত্র ছাত্রীরা সুযোগ নিতে পারেনি৷ তাই, রাজ্য সরকার ৭৫ হাজার ছাত্র ছাত্রীকে ওই পরীক্ষায় যোগ্যতা অর্জনে যোগ্য করে তোলার উদ্যোগ নিতে চলেছে৷ তাই, উচ্চ বুনিয়াদী স্তরে বিজ্ঞানের পৃথক শাখা খুলতে চলেছে রাজ্য সরকার৷ সম্ভবত, আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করবে শিক্ষা দপ্তর৷


সূত্রের খবর, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, কেন্দ্রীয় এবং বেসরকারি বিদ্যালয়ের ৪০০ ছাত্র ছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে বৃত্তি প্রদান করবে রাজ্য সরকার৷ এই লক্ষ্যেই বিজ্ঞানের পৃথক শাখা খুলতে চলেছে রাজ্য সরকার৷ সূত্রের দাবি, রাজ্যের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে আকর্ষণ খুবই কম৷ ফলে, বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিতে ব্যর্থ হন৷ সূত্রের কথায়, এবছর একাদশ শ্রেণীতে ৩২,২২৩ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন৷ তাদের মধ্যে জীববিজ্ঞানে ৩৬৯০ জন এবং ভৌত বিজ্ঞানে ৩১১৪ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন৷


প্রসঙ্গত, সারা ভারত মেধা অন্বেষণ পরীক্ষায় কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে নির্দিষ্ট সংক্ষরিত আসন বরাদ্দ করেছে৷ দুর্ভাগ্যবশত গত ৩ বছরে ত্রিপুরার ছাত্রছাত্রীরা সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন৷ সূত্রের দাবি, ২০১৬ সালে ১২০০ ছাত্রছাত্রী ওই পরীক্ষায় আবেদন করেছিলেন৷ তাদের মধ্যে ৯৩৩জন পরীক্ষা দিয়েছেন এবং তাদের মধ্যে ১০৬ জন প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছিলেন৷ কিন্তু, দ্বিতীয় ধাঁপে গিয়ে কেউ উত্তীর্ণ হতে পারেননি৷ একই ভাবে ২০১৭ সালে ১৪২৭ জন ছাত্রছাত্রী আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে ১২১৮ পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম ধাঁপে ১০৩ জন উত্তীর্ণ হলেও তারা কেউই দ্বিতীয় ধাঁপে উত্তীর্ণ হতে পারেননি৷ তেমনি ২০১৮ সালে ১১১০ জন আবেদন জানিয়েছিলেন এবং তাদের মধ্যে ৯১৭ জন পরীক্ষায় বসেছিলেন৷ প্রথম ১৭৭ জন উত্তীর্ণ হলেও দ্বিতীয় ধাঁপে ১ জনও বাছাই হননি৷ স্বাভাবিক ভাবেই গত ৩ বছরের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ সংরক্ষিত আসনগুলি খালি পড়ে রয়েছে৷


সূত্রের দাবি, বিজ্ঞানের পৃথক শাখা খোলা হলে ছাত্রছাত্রীদের পৃথক ভাবে যত্ন নেওয়া সম্ভব হবে৷ এর জন্য আলাদাভাবে বাজেটে অর্থ বরাদ্দ করা হবে৷ সূত্রের খবর, বিজ্ঞানের পৃথক শাখা খুলতে গিয়ে ৪ জন বিশেষ শিক্ষক সাথে মূলায়নের আধিকারীক, ২ জন এলডি ক্লার্ক, একজন অফিস সুপার এবং একজন একাউন্টেন্ট নিয়োগ করা হবে৷ প্রতি বছর ডিসেম্বরে নবম শ্রেণীতে বিজ্ঞান ও গণিত বিষয়ে মেধা অন্বেষণ পরীক্ষা পৃথক ভাবে নেওয়া হবে৷


সূত্রের খবর, রাজ্য সরকার সরকারি, অনুদানপ্রাপ্ত, কেন্দ্রীয় এবং বেসরকারি সুকলের ৭৫ হাজার ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষায় যোগ্যতা অর্জনে যোগ্য করে তোলার লক্ষ্যমাত্রা নেবে৷ তাদের মধ্যে বিজ্ঞান এবং গণিত বিষয়ের ২০০ জন করে ছাত্রছাত্রী ওই পরীক্ষায় অংশ নিতে পারবে৷ সরকারি এবং সরকারি অনূুদান প্রাপ্ত সুকলগুলিতে পরীক্ষার ফি ধার্য করা হবে ৫০ টাকা এবং বেসরকারি সুকলের ছাত্রছাত্রীদের জন্য ফি ধার্য্য করা হবে ১০০ টাকা৷ সূত্রের খবর, অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বর কাটফ মার্কস হিসেবে বিবেচিত হবে না এবং ওই পরীক্ষা সম্পূর্ণই এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে৷ পরবর্তী সময়ে ৪০০ ছাত্রছাত্রীকে মেধা বৃত্তি প্রদান করা হবে৷

তারা দেড় বছর প্রতি মাসে ৫০০ টাকা মেধা বৃত্তি পাবেন৷ সূত্রের কথায়, সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলি থেকে ৬০ শতাংশ ছাত্রছাত্রী বাছাই করা হবে৷ বাকি বেসরকারি বিদ্যালযের ছাত্রছাত্রীরা সুযোগ পাবেন৷ প্রসঙ্গত, সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০০ জন ছাত্রছাত্রীকে পৃথক ভাবে পুরসৃকত করা হবে৷ পাশাপাশি কোনও বিদ্যালয়ের ৫ বা তার বেশি সংখ্যক ছাত্রছাত্রী মেধা তালিকায় বাঁছাই হলে ওই বিদ্যালয়কে পৃথক ভাবে পুরস্কার দেওয়া হবে৷ সূত্রের দাবি, ওই বিদ্যালয় ১ লক্ষ টাকা পুরস্কার পাবে৷ সম্ভবত, আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করবে শিক্ষা দপ্তর৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top