News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া-সাব্রুম লাইনে ত্রুটি পুনরায় সুরক্ষা পর্যবেক্ষন
Image

বিলোনীয়া-সাব্রুম লাইনে ত্রুটি পুনরায় সুরক্ষা পর্যবেক্ষন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷৷ রেলের ইতিহাসে নজিরবীহিন ঘটনার সাক্ষী হল ত্রিপুরা৷ রেললাইন সুরক্ষা পর্যবেক্ষনে ত্রুটি ধরা পড়েছে৷ তাই, বিলোনীয়া-সাব্রুম লাইনে পুনরায় সুরক্ষা পর্যবেক্ষন অনুষ্ঠিত হবে৷ চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি এবার বিলোনীয়া-সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষন করবেন৷ সম্ভবত, আগস্টের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ওই লাইনে সুরক্ষা পর্যবেক্ষন অনুষ্ঠিত হবে৷


চলতি মাসের ১ জুলাই বিলোনীয়া-সাব্রুম লাইনে ৪০ কিমি রেল লাইন পর্যবেক্ষন করেন কমিশনার অব রেলওয়ে সেফটি আর কে শর্মা৷ ওই রেললাইন পর্যবেক্ষনে তিনি কোনও ত্রুটির বিষয়ে জানান নি৷ কিন্তু, রেলওয়ের বোর্ডকে দেওয়া রিপোর্টে তিনি ত্রুটি কথা জানিয়েছেন বলে সূত্রের খবর৷ তাই, বিলোনীয়া-সাব্রুম লাইনে পূনরায় সুরক্ষা পর্যবেক্ষন হবে৷


রাজ্যে এই যাবত কালের মধ্যে কোনও রেললাইনে সুরক্ষা পর্যবেক্ষনে ত্রুটি ধরা পড়েনি৷ স্বাভাবিক ভাবেই এখন এই ঘটনাকে নজীরবিহীন বলেই মনে করা হচ্ছে৷
রেলওয়ের নির্র্মন আধিকারিকদের দাবি, বৃষ্টির কারণে রেললাইনে ত্রুটি দেখা দিয়েছে৷ তাই, পূনরায় সুরক্ষা পর্যবেক্ষণে মুখ্য সুরক্ষা কমিশনার আসছেন৷ সাব্রুম পর্যন্ত রেল পৌছে গেলে রাজ্যের প্রায় সমস্ত প্রান্ত রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে৷ সাব্রুম লাইনের নির্মাণ কাজ খুব দ্রুত সম্পন্ন হয়েছে৷ সুরক্ষা পর্যবেক্ষনও যথা সময়ে অনুষ্ঠিত হয়েছে৷ ফলে, ধারনা করা হচ্ছিল স্বাধীনতা দিবসের অনুুষ্ঠানের আগেই সাব্রুম ভারতের রেল মানচিত্রে যুক্ত হয়ে যাবে৷ কিন্তু, সেই আশা এখন বাস্তবায়নে কিছুটা হোঁচট খেয়েছে বলেই মনে করা হচ্ছে৷


এক্ষেত্রে, রেলওয়ের নির্মাণ কাজে ত্রুটি বিষয়টি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে মানতে চাইছে না৷ বৃষ্টির জন্যই রেললাইনে ত্রুটি দেখা দিয়েছে বলে তাঁরা দায় এড়াতে চাইছেন৷ কিন্তু, বর্ষা মরশুমে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷


মিটার গেজ থেকে ব্রজ গেজে রূপান্তরে বিশাল কর্মযজ্ঞ সাফল্যের সাথে সমাপ্ত করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ইতিপূর্বে গেজ পরিবর্তনে বিরাট সমস্যাও খুব সহজে সমাধান করা হয়েছে৷ জিরানীয়া এলাকায় রেললাইন বসাতে গিয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ প্রকৌশলীদের কালঘাম ছুটেছে৷ অথচ, ওই কঠিন কাজেও সাফল্যের ছাপ রাখতে পেড়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ কিন্তু, সাব্রুমের ক্ষেত্রে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তীরে এসে তড়ি ডুবে যাওয়ার মত অবস্থা হয়েছে৷ তবে, আশা করা যাচ্ছে, চিফ কমিশনার অব রেলওয়ে সেফটির সুরক্ষা পর্যবেক্ষনে সাব্রুম লাইনে রেল চলাচলে সবুজ সংকেত মিলবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top