News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যাপীড়িত অসমকে প্রথম মাসের পুরো বেতন দান করলেন ত্রিপুরার সাংসদ প্রতিমা
Image

বন্যাপীড়িত অসমকে প্রথম মাসের পুরো বেতন দান করলেন ত্রিপুরার সাংসদ প্রতিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ চলতি বন্যায় অসমের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, মহা বিড়ম্বনার শিকার তাঁরা৷ এই সকল বন্যা-দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রতিবেশী রাজ্য ত্রিপুরার সাংসদ৷ পশ্চিম লোকসভা আসনের প্রতিমা ভৌমিক সাংসদ হিসেবে তাঁর প্রথম মাসে যে বেতন পেয়েছেন তার পুরোটাই দান করেছেন অসমের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য৷


মঙ্গলবার তাঁর প্রথম বেতন আসার পরই তিনি দিল্লিতে অবস্থিত অসম ভবনের রেসিডেনশিয়াল অফিসারকে ডেকে তাঁর সম্পূর্ণ বেতনের ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন৷ দিল্লি থেকে আজ সন্ধ্যায় এই খবর হিন্দুস্থান সমাচার-কে জানান খোদ সাংসদ ভৌমিক৷ সাংসদ প্রতিমা বলেন, তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারেন না৷ তাই তিনি সব সময় আর্তের সহায়তার জন্য এগিয়ে আসেন৷ যখন যেখানেই তাঁর চোখে পড়েছে, যে মানুষ কষ্ট পাচ্ছে তখন সাধ্যমতো সহায়তা করেছেন৷


তিনি বলেন, বন্যাপীড়িত অসমের মানুষদের দেখে তিনি সহায়তা করবেন বলে মনস্থির করেই তাঁর প্রথম মাসের পুরো বেতনের টাকা অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷ তাঁর এই সহায়তায় কয়েকজন মানুষের মুখেও হাসি ফুটবে, এই ভেবে তিনি মানসিক শান্তি পাচ্ছেন৷ আগামী দিনেও তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলেও জানান পশ্চিম ত্রিপুরার সাংসদ ভৌমিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top