News Flash

  • Home
  • Uncategorized
  • আনারস উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

আনারস উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ক্যুইন প্রজাতির আনারসের পর কিউ প্রজাতির আনারসও এবার বিদেশে পাড়ি দিলো৷ এক বছর আগে ক্যইন প্রজাতির আনারস বিদেশে রপ্তানি শুরু হয়েছিলো৷ আজ রাজ্যের উন্নতমানের কিউ প্রজাতির আনারস মধ্যপ্রাচ্যের দুবাইতে রপ্তানির আনুষ্ঠানিক সূচনা হলো৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঊনকোটি জেলার কুমারঘাট মোটরস্ট্যাণ্ডে আজ সকালে এই অনুষ্ঠানের সূচনা করেন৷ প্রথম পর্যায়ে ১৭ মেট্রিকটন কিউ প্রজাতির আনারস দুবাইয়ে রপ্তানি হচ্ছে৷ সাথে ৪,০০০ সুুগন্ধী লেবুও দুবাইয়ে রপ্তানি হচ্ছে৷ ঊনকোটি জেলার দারচই, চিনিবাগান, দেওড়াছড়া, বেতছড়া ও ধলাই জেলার নালকাটার আনারস উৎপাদকদের আনারস আজ বিদেশে রপ্তানি হয়েছে৷ ত্রিপুরা সরকারের উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর এবং নতুন দিল্লির এপিডা (ঙ্ঞ্ঝক্কঙ্গ)-র উদ্যোগে কিউ প্রজাতির আনারস বিদেশে রপ্তানির এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সরকারের এই উদ্যোগের ফলে এখন স্থানীয় আনারস ও লেবু চাষীরা উৎসাহিত৷ তারা বাড়তি আয়ের পথ খঁজে পেলেন৷


দুবাইয়ে আনারস রপ্তানি অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দেশ ও রাজ্যের অর্থনীতির বুনিয়াদ তৈরি হয় ক’ষকের হাত ধরে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেত’ত্বে কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে ক’ষকের আয় দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে৷ রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে৷ সেই লক্ষ্যেই রাজ্য সরকার ক’ষকদের উৎপাদিত পণ্য বিশেষ করে আনারস এবং অন্যান্য ফল ও সব্জি বিদেশে এবং বহির্রাজ্যে রপ্তানির উদ্যোগ নিয়েছে৷ এতে ক’ষকদের রোজগার যেমন ব’দ্ধি পাবে তেমনি ক’ষকরা রোজগারের আশায় উৎসাহিত হবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে বর্তমানে ১৭০০ হেক্টর জমিতে আনারস চাষ হচ্ছে৷ রাজ্যে এবার ১ লক্ষ ২০ হাজারের মেট্রিকটনেরও বেশি ক্যুইন ও কিউ প্রজাতির আনারস উৎপাদিত হয়েছে৷ আগামী দেড়, দুই বছরের মধ্যে রাজ্য সরকার আনারসের উৎপাদন ৩ লক্ষ মেট্রিকটনে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে৷ এজন্য রাজ্যের প্রতিটি ব্লকে আনারস চাষের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আনারস উৎপাদনে জড়িত বেশিরভাগ ক’ষকই হচ্ছেন জনজাতি সম্পদায়ের৷ তাই সরকার আনারস চাষে জনজাতি সম্পদায়ের ক’ষকদের আরও বেশি করে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, আজ এখান থেকে ১৭ মেট্রিকটন কিউ প্রজাতির আনারস বিদেশে রপ্তানি হলো৷ সাথে সুুগন্ধী লেবুও রপ্তানি হচ্ছে৷ রপ্তানিকারক সংস্থার মাধ্যমেও এখন পর্যন্ত ৫৪০ মেট্রিকটন ক্যইন ও কিউ প্রজাতির আনারস বহির্রাজ্যে রপ্তানি হয়েছে৷


রাজ্যের ক’ষকদের উৎপাদিত পণ্য বিদেশে ও বহির্রাজ্যে রপ্তানির সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে৷ তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় এসেই ক’ষকদের কল্যাণে বহু কর্মসূচি নিয়েছে৷ বর্তমান সরকারের উদ্যোগেই রাজ্যে প্রথমবারের মতো ভারতীয় খাদ্য নিগমের মাধ্যমে নূ্যনতম সহায়ক মূল্য ১৭.৫০ টাকা কেজি করে ক’ষকদের উৎপাদিত ধান ক্রয় করার এক ঐতিহাসিক সিদ্ধান্ত রূপায়িত হয়৷ এই কর্মসূচিতে রাজ্যের ক’ষকদের কাছ থেকে ১০ হাজার ৪০০ মেট্রিক টন ধান কেনা হয়েছিলো৷ এবছরও রাজ্যে খাদ্য দপ্তরের মাধ্যমে ক’ষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া অব্যাহত আছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার ক’ষক কল্যাণে এ সমস্ত কোনও পদক্ষেপই নেয়নি৷


অনুষ্ঠানে ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, পূর্বতন সরকারের সময় ক’ষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পেতে পারে তারজন্য কোনও উদ্যোগ নেয়নি৷ আমাদের সরকার ক’ষকদের প্রাপ্য সম্মান দিতে চায়৷ মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু ক’ষকদের সার্বিক কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন৷ স্বাগত বক্তব্য রাখেন ক’ষি দপ্তরের সচিব এম এল দে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন, বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুুধাংশু দাস ও বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল৷ এদিকে, আজ সকালে কুমারঘাটের রাধানগর হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এসে পৌঁছালে বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুুধাংশু দাস, জেলাশাসক রবীন্দ্র রিয়াং ও পুলিশ সুুপার লাকি চৌহান তাঁদের পুপস্তবক দিয়ে স্বাগত জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top