News Flash

  • Home
  • Uncategorized
  • দুরন্ত গতিতে বাইক চালানোর দৃশ্য ফেসবুক লাইভ কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ
Image

দুরন্ত গতিতে বাইক চালানোর দৃশ্য ফেসবুক লাইভ কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ

নিজস্ব প্রতিনিধি, জলেফা, ২২ জুলাই৷৷ দুরন্ত গতিতে বাইক চালানোর দৃশ্য ফেসবুক লাইভ কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ৷ এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের জলেফা আমতলিতে অবস্থিত সেতুতে ওই দুর্ঘটনাটি ঘটেছে৷


জানা গিয়েছে, আগরতলা- সাব্রুম জাতীয় সড়কে জলেফা দ্বাদশ শ্রেণির কাছে অভিশপ্ত ওই সেতুতে কয়েকমাসের ব্যবধানে চারজন দুর্ঘটনায় নিহত হয়েছেন৷ সোমবার সকাল প্রায় সাড়ে এগারটা নাগাদ ওই সেতুতে বাইক দুর্ঘটনায় সাব্রুম মহকুমার হরিণা এলাকার বাসিন্দা নির্মল দাসের ছেলে রাহুল দাস (৩০)-এর মৃত্যু হয়েছে৷ একই ঘটনায় সদাইসুখ দাসের ছেলে সুমন দাস (২৮) গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷


রাহুলের পরিবারের কাছে জানা গিয়েছে, সুমনের সাথে টিআর ০৩ ডি ৫৭২৭ নম্বরের বাইকে চেপে রাহুল সাব্রুম রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল৷ রাহুল বিএসসি নার্সিং পাশ করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন৷ কয়েক দিন আগে বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন তিনি৷ আজ সন্ধ্যার বিমানে তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু বন্ধুর সাথে ঘুরতে বেড়িয়ে তার বাড়ি ফেরা হল না৷
এদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাহুল বাইক চালাচ্ছিলেন৷ পেছনে বসে সুমন রাহুলের মোবাইল দিয়ে ফেসবুক লাইভ করছিলেন৷ প্রচণ্ড গতিতে বাইক চালানোর কারণে জলেফা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের কাছে সেতুতে উঠেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷ কারণ, ওই সেতুতে ওঠার সময় একটি বাঁক নিতে হয়৷ দুরন্ত গতি থাকায় ওই বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে পারেননি রাহুল৷


জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাইক ওই সেতুর রেলিঙের মাঝখানে ঢুকে যায়৷ তাতে দুজনই গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ দমকল ও পুলিশকে দুর্ঘটনার খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে তাদের উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, কর্তব্যরত চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন৷ এদিকে, সুমন দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে আগরতলার জিবিবি হাসপাতালে স্থানান্তর করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top