নিয়ন্ত্রণরেখায় ফের গোলাগুলি বর্ষণ পাকিস্তানের, রাজৌরিতে কড়া প্রত্যাঘাত ভারতীয় সেনার

জম্মু, ২২ জুলাই (হি.স.): আবারও ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| পাল্টা গুলি চালিয়ে শত্রু পক্ষকে কড়া প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও| সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনা| কড়া প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনীও|

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টারও নিক্ষেপ করে পাকিস্তানি সেনা| দীর্ঘ সময় ধরে চলতে থাকে গোলাগুলি বর্ষণ| পাল্টা জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনাও| দু’ক্ষের মধ্যে গুলি বিনিময়ে হতাহতের কোনও খবর নেই|