News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমেই প্রতিবেশী : দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেই ভুটান যাত্রায় মোদী
Image

প্রথমেই প্রতিবেশী : দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেই ভুটান যাত্রায় মোদী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্রের সঙ্গে দিল্লির সম্পর্ক এবং মোদী সরকারের ‘প্রথমে প্রতিবেশী’ নীতিকে সুদৃঢ় করতে আগস্ট মাসেই দু’দিনের ভুটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি (ইউএনজিএ) বা রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ঠিক আগেই ভুটান সফর করবেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সোমবার জানানো হয়েছে, দু-দিনের সফরে আগামী মাসে ভুটান যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই সফরে ভূটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিংয়ের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে তাঁর। 

পাঁচ বছর পর আবার ভূটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী পাহাড়ি রাষ্ট্র ভুটানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রের খবর, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার সেই সুসম্পর্ককেই আরও সুদৃঢ় করে তুলতে আগস্ট মাসে দু-দিনের ভূটান সফরে যাবেন তিনি। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে ২০১৪ সালেই জুন মাসে বিদেশ সফরে ভূটান গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর ২০১৯-এর লোকসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য সরকার গঠনের পর গত জুন মাসেই প্রথম বিদেশ সফরে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সফর করেছেন মোদী। এরপর জুন মাসেরই শেষে জাপানে জি-২০ সামিটে যোগ দিয়েছেন তিনি। তৃতীয় বিদেশ সফরে আগামী আগস্ট মাসে ভূটান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে চলেছেন নরেন্দ্র মোদী।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top