News Flash

  • Home
  • Uncategorized
  • আবহাওয়া অনুকূলে নামছে জল, ৪৭টি ত্রাণ শিবির বন্ধ করল প্রশাসন
Image

আবহাওয়া অনুকূলে নামছে জল, ৪৭টি ত্রাণ শিবির বন্ধ করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ আকাশ পরিষ্কার হতেই ঘরমুখো হচ্ছেন ত্রিপুরায় বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয়কারীরা৷ সারা রাজ্যে এখন পর্যন্ত ৪৭টি ত্রাণ শিবির বন্ধ করা হয়েছে৷ আজ সারাদিনে সামান্য বৃষ্টিপাত হয়েছে৷ ফলে নদীর জলস্তরও স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে৷ তাছাড়া বিভিন্ন প্লাবিত নিম্নাঞ্চলের জল নামতে শুরু করেছে৷


রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী, ভারী বর্ষণের কারণে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ৬৮টি ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ তাতে, ১৪ হাজার ৯৮১ জন আশ্রয় নিয়েছিলেন৷ তাছাড়া, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ২ জনের মৃত্যু হয়েছে৷ আরও ৬ জন আহত হয়েছেন৷ ধলাই ও দক্ষিণ ত্রিপুরায় ১ জন করে প্রাকৃতিক দুযর্োগের বলি হয়েছেন৷ তেমনি ধলাই জেলায় ৪ জন ও দক্ষিণ ত্রিপুরায় জেলায় ২ জন আহত হয়েছেন৷ রিপোর্ট অনুযায়ী আরও জানা গিয়েছে, চলতি মাসে ভারী বর্ষণে কারণে ত্রিপুরায় ২-টি বাড়ি পুরোপুরি, ৯-টি বাড়ি মারাত্মকভাবে এবং ৯-টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷


এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল পশ্চিম জেলায়৷ কারণ, ভারী বর্ষণে পশ্চিম জেলায় বহু এলাকা জলমগ্ণ হয়ে পড়ে৷ তাতে, প্রচুর মানুষ ত্রাণ শিবিরে নিয়েছেন৷ চলতি মাসে পশ্চিম জেলায় ৪৯টি ত্রাণ শিবির খোলা হয়েছিল৷ তাতে ১৩ হাজার ৭১ জন আশ্রয় নিয়েছিলেন৷ আজ ৩২টি ত্রাণ শিবির বন্ধ করা হয়েছে৷ সেখানে আশ্রিত ৭,১০৭ জন ত্রাণশিবির ছেড়ে বাড়ি ফিরে গেছেন৷ আপাতত পশ্চিম জেলায় ১৭টি ত্রাণ শিবিরে ১,৩৪২ পরিবারের ৫,৯৬৪ জন রয়েছেন৷


এদিকে, খোয়াই জেলায় ৮-টি ত্রাণ শিবিরের মধ্যে ৬-টি শিবির আজ বন্ধ করা হয়েছে৷ ফলে, ২-টি ত্রাণ শিবিরে ৩২ পরিবারের ১২৩ জন আশ্রয় নিয়ে আছেন৷ এছাড়া ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগরে ১-টি ত্রাণ শিবিরে ২৭ পরিবারের ১০৬ জন, গোমতি জেলার উদয়পুরে তিনটি ত্রাণ শিবিরে ১৮৭ জন এবং সিপাহিজলা জেলার বিশালগড়ে ১-টি ত্রাণ শিবিরে ৭ পরিবারের ৩১ জন আশ্রয় নিয়ে আছেন৷
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্ভবত আগামীকাল ওই ত্রাণ শিবিরগুলিও বন্ধ করে দেওয়া হবে৷ কারণ, আবহাওয়া এখন অনুকূলে রয়েছে৷ তাছাড়া ভারী বর্ষণের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top