News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতির উধের্ব উঠে জনস্বার্থে কাজ করুন, বিজেপির সংসদীয় পার্টির বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর
Image

রাজনীতির উধের্ব উঠে জনস্বার্থে কাজ করুন, বিজেপির সংসদীয় পার্টির বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): অধিবেশন চলাকালীন সংসদে উপস্থিত থাকা প্রত্যেক সাংসদের ক্ষেত্রেই বাধ্যতামূলক| মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার বিল্ডিংয়ে আয়োজিত বিজেপির সংসদীয় বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও বিজেপি সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, জলসঙ্কট সমাধানের চেষ্টা করুন, রাজনীতির উর্ধ্বে উঠে ভাবনাচিন্তা করুন|

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এদিন সকালে গ্রন্থাগার বিল্ডিংয়ে আয়োজিত বিজেপির সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ প্রমুখ| এদিন সংসদীয় পার্টির বৈঠকে বিজেপি সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির উর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করুন| এছাড়াও জলসঙ্কট সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসুন| সম্প্রতি তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে| আর তাই জলসঙ্কট নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top