News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত পাঁচ
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ আজ করবুক মহকুমার অধীন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় রোস্তামবাড়ী বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় একটি কমান্ডার জীপ দূর্ঘটনায় পড়ে৷ তাতে কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হন৷ শিলাছড়ি থেকে করবুক অভিমুখে যাওয়ার পথে টিআর-০১-৪৩৮৩ নম্বরের কমান্ডার জীপটি দূর্ঘটনায় পড়ে৷ জানা গিয়েছে, জীপটি কাঁটাতারের বেড়ার সাথে ধাক্কা লাগে৷ ওই রাস্তাটি সরু হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷


এদিকে, অত্যাধিক গতির দরুন বাইক চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার বাইক ও সুকটি৷ দূর্ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার রাত আনুমানিক ১২ টা নাগাদ রাজধানী আগরতলার শকুন্তলা রোডে৷ ঘটনার বিবরনে জানা যায়, একটি সুকটি বটতলার দিক থেকে মোটর স্ট্যাণ্ডের দিকে যাচ্ছিল৷ আর রাজধানীর শকুন্তলা রোডে আসতেই অপরদিক থেকে আসা একটি পালসার বাইক রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা খেয়ে সুকটিকে সজোরে ধাক্কা মারে৷এতে বাইক চালক এবং বাইকে থাকা অপর আরোহী অল্প বিস্তর আহত হলেও সুকটি চালক গুরুতর আহত হন৷

সাথে সাথে অগ্ণি নির্বাপক কর্মীরা ছুটে এসে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় গুরুতরভাবে আহত সুকটি চালককে হাসপাতালে নিয়ে যায়৷ এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকের অত্যাধিক গতির ফলেই এই দূর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা৷ ঘটনায় প্রত্যক্ষ দর্শীরা উত্তেজিত হয়ে বাইক চালককে কিছুটা উত্তম মধ্যম দেন কিন্তু বাইকে থাকা অপর এক বাইক আরোহী চতুরতার সহিত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত পালসার বাইক ও সুকটি নিয়ে যায় এবং বাইক চালককে ও তাদের হেফাজতে নিয়ে যায় পুলিশ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top