News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচরগামী রেলের ইঞ্জিন বিকল হওয়ায় আড়াই ঘন্টা দুর্ভোগ পোহালেন যাত্রীরা
Image

শিলচরগামী রেলের ইঞ্জিন বিকল হওয়ায় আড়াই ঘন্টা দুর্ভোগ পোহালেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ জুলাই ৷৷ রেল দপ্তরের উদাসিনতার কারনে চরম বিপাকে রেল যাত্রীরা৷ রাজধানী আগরতলা থেকে সকাল ১১ টার শিলচরগামী দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনের ২০০০৪ নম্বরের ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে পড়ে৷ জহরনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কিছুদূর গিয়ে লংতরাই ট্যানেলের আগে বন্ধ হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিনটি৷ প্রায় আড়াই ঘন্টা পর আরেকটি ইঞ্জিন এনে পুনরায় শিলচরের উদ্দেশ্য রওয়ানা দেয় যাত্রীবাহী ট্রেন৷আর তাতে ট্রেনে থাকা সকল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷


ঘটনার বিবরণে প্রকাশ,সোমবার সকাল ১১ টায় আগরতলার বাধারঘাট রেলওয়ে স্টেশন থেকে ২০০০৪ নম্বর ইঞ্জিনের আগরতলা শিলচর গামী দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনটি ছাড়ে৷ দুপুর ১ টা নাগাদ জহরনগর রেলওয়ে স্টেশন পেরিয়ে বড় টার্নেলে প্রবেশ করার কিছুটা আগে আচমকা রেলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে৷ প্রথমে ট্রেনে যাত্রীরা কিছু বোঝে উঠতে পারেননি৷কেউ কেউ বলছেন ট্যানেল নাকি মাটির ধবস পড়েছে,আবার কেউ কেউ বলছেন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে৷সেই বেপারে যাত্রীদের কাছে কোন কিছু বলেননি রেল দপ্তরের কোন আধিকারিক বা ট্রেন চালক৷ উল্টো যাত্রীরা চালকের কাছে ট্রেন দাঁড়ানোর কারন জানতে চাইলে চালক ট্রেনের ইঞ্জিনের দরজা বন্ধ করে দেন৷আর তাতে যাত্রীদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷


জনৈক অমকার রায় নামের এক যাত্রী দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনের দূরবস্থার চিত্র টুইটারের মাধ্যমে রেল মিনিস্ট্রির কাছে টুইট করেন৷ অবশেষে আড়াই ঘণ্টা পর নতুন একটি ইঞ্জিন এনে পুনরায় শিলচরের উদ্দেশ্য রওয়ানা দেয় যাত্রীবাহী ট্রেনটি৷আর তাতে যাত্রীবাহী এই ট্রেনটির সাথে সাথে শিলচর – আগরতলা, আগরতলা-ধর্মনগর, ধর্মনগর-আগরতলা এই সবকটি দূরপাল্লা যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে থাকতে হয়৷আর যাত্রী দূর্ভোগ চরমে উঠে৷তবে বিশেষ সুত্রে জানাগেছে,২০০০৪ নম্বরের ট্রেনটি সোমবার সকালবেলা ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে কিছুটা ইঞ্জিনে সমস্যা করেছিল৷কিন্তু পুনরায় ওই ইঞ্জিনটি মেরামতি না করেই হয়তো শিলচরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় যার ফলেই মাঝপথে ঘটে এই বিপত্তি বলে অভিযোগ করেন দূর্ভোগের শিকার হওয়া যত্রীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top