News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির পৃথক রাজ্য পাত্তা দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

আইপিএফটির পৃথক রাজ্য পাত্তা দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ত্রিপুরায় পৃথক রাজ্যের দাবি পাত্তা দেয়নি দিল্লি৷ কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইপিএফটি নেতৃত্বের সঙ্গে এই ইস্যু নিয়ে কোনও আলোচনাকে এগোতে দেননি৷ মডালিটি কমিটির রিপোর্ট এবং ষষ্ঠ তফশিলি সংশোধন-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে আলোচনা করেছেন আইপিএফটি-র শীর্ষ নেতৃত্ব৷ বিশেষ করে তাঁরা পৃথক রাজ্য ইস্যুতে চাপ বাড়াতে চেয়েছিলেন৷ কিন্তু, পৃথক রাজ্য ছাড়া অন্য বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন আইপিএফটি-র সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷


সোমবার তিনি দিল্লি থেকে টেলিফোনে জানিয়েছেন, মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক স্মারকপত্র দেওয়া হয়েছে৷ তাতে, বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অতি শীঘ্র মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ, ষষ্ঠ তফশিলি সংশোধনী বিল, ককবরক ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত-সহ রোমান হরফেই ককবরক ভাষা, টেরিটরিয়াল কাউন্সিলকে অধিক ক্ষমতা প্রদান ইত্যাদি একাধিক বিষয়৷ শুধু তা-ই নয়, পৃথক রাজ্য ইস্যুতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে৷


মঙ্গলের কথায়, পৃথক রাজ্য ইস্যু ছাড়া বাকি সমস্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ইতিবাচক ছিল৷ কারণ, তিনি ওই দাবিগুলি পূরণে আশ্বাস দিয়েছেন৷ তাছাড়া, কোথায় জট লেগে রয়েছে, তা খোঁজে সমাধান করবেন বলে মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, জানান দেববর্মা৷


প্রসঙ্গত, আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক মেবারকুমার জমাতিয়া-সহ নয়জনের এক প্রতিনিধি দল দিল্লি সফরে গিয়েছেন৷ আগামীকাল তাঁরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন৷ মঙ্গল দেববর্মা বলেন, প্রধানমন্ত্রীর সাথে সূচি চূড়ান্ত হয়নি৷ বুধবার তাঁরা রাজ্যে ফিরবেন বলে জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top