News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় লোক আদালতে রাজ্যে ৭৯৫টি মামলার নিস্পত্তি
Image

জাতীয় লোক আদালতে রাজ্যে ৭৯৫টি মামলার নিস্পত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ সারা দেশের সাথে সাযুজ্য রেখে রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷ সারা রাজ্যে ৪৮টি আদালতে ৬,০১৮টি মামলা শুনানির জন্য নেওয়া হয়েছিল৷ কিন্তু, মাত্র ৭৯৫টি মামলার নিস্পত্তি হয়েছে৷ তাতে, ১ কোটি ৫২ লক্ষ ৭৫ হাজার ৪০৯ টাকা আদায় হয়েছে৷

এ-বিষয়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া থেকে বিচারপ্রার্থীদের রেহাই দেওরার উদ্দেশ্যেই লোক আদালত অনুষ্ঠিত হয়৷ ইতিপূর্বেও রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷ তিনি বলেন, বাদী-বিবাদী পক্ষের সাথে মধ্যস্থতার মাধ্যমে মামলার নিস্পত্তির লক্ষ্যেই লোক আদালতের আয়োজন করা হয়ে থাকে৷ তিনি বলেন, সারা দেশেই আজ লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে৷ ইতিপূর্বে লোক আদালতে ভাল সাড়া মিলেছে৷

এদিন তিনি জানান, যান দূর্ঘটনা, বিবাহ বিচ্ছেদ, ব্যাঙ্ক ঋণ, বিএসএনএল-র বিল সহ বিভিন্ন ফৌজদারী মামলা, এমএসিটি মামলা, এনআই এ্যক্ট মামলা লোক আদালতে শুনানির মাধ্যমে নিস্পত্তির ব্যবস্থা করা হয়েছে৷ এক্ষেত্রে আদালতের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের মাধ্যমেও সহায়তা প্রদান করা হয়৷ তিনি বলেন, অনেক মামলাকারী টাকার অভাবে মামলা পরিচালনায় অসমর্থ হন৷ তাঁদের লোক আদালতে বিশেষ সহায়তা প্রদান করা হয়৷

এদিকে, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সারা রাজ্যে ৪৮টি আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, মোট ৬,০১৮টি মামলা নিস্পত্তির জন্য গ্রহণ করা হয়েছিল৷ তার মধ্যে ৭৯৫টি মামলা নিস্পত্তি হয়েছে৷ তাতে ১ কোটি ৫২ লক্ষ ৭৫ হাজার ৪০৯ টাকা আদায় হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top