News Flash

  • Home
  • Uncategorized
  • চরম আর্থিক সংকট, রাজ্যে সিপিএমের সর্বক্ষণের কর্মীদের ভাতা বন্ধ
Image

চরম আর্থিক সংকট, রাজ্যে সিপিএমের সর্বক্ষণের কর্মীদের ভাতা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ রাজ্যে চরম আর্থিক সংকটে পড়েছে সিপিএম৷ এমনই তাঁদের অবস্থা, সর্বক্ষণের পার্টি কর্মীদের ভাতাও বন্ধ করে দিয়েছে৷ শুধু তাই নয়, পার্টির তহবিল সংগ্রহেও ভাটা পড়েছে৷ এমনই চলতে থাকলে, আগামীদিনে দল পরিচালনায় রাজ্যে সম্পদ বিক্রি করতে হবে সিপিএমের৷

সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে সিপিএম৷ এরই মধ্যে বিপ্লবীদের চরিত্র বেরিয়ে আসছে৷ ক্ষমতা থাকাকালীন অনেক পার্টি দরদী দরাজ হস্তে দান করেছেন৷ অথচ ক্ষমতাচ্যুত হতেই, তাঁরা মুখ ফিরিয়ে নিয়েছেন৷ সূত্রের খবর, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সিপিএমের সহমর্মিরা পার্টির দানপাত্রে কিছুই ঢালছেন না৷ আগে তাঁরাই সাধ্যমত দান করতেন৷ তাতে পার্টি তহবিলে প্রচুর অর্থ জমা পড়ত৷

চলমান পরিস্থিতিতে সম্প্রতি বিরাট সিদ্ধান্ত নিয়ে সিপিএম রাজ্য কমিটি৷ সূত্রের খবর, পার্টির সর্বক্ষণের কর্মীদের ভাতা বন্ধ করে দিয়েছে সিপিএম৷ আগে ৩-৫ হাজার টাকা ভাতা দেওয়া হতো তাঁদের৷ কিন্তু, তহবিল ফাঁকা হয়ে যাচ্ছে, এই চিন্তায় সিপিএমের সর্বক্ষণের কর্মীদের ভাতা বন্ধ করে দিয়ে দূর্যোগ কাটাতে চাইছে দল৷ অবশ্য, পশ্চিমবঙ্গেও ক্ষমতা পরিবর্তনের পর সিপিএম সর্বক্ষণের কর্মীদের ভাতা বন্ধ করে দিয়েছিল৷ সেই পথে এবার ত্রিপুরাও হাটল৷

আপাতত, রাজ্যে সিপিএমের রোজগারের অন্যতম মাধ্যম নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন৷ বরাবরই সিপিএমের নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের বেতন পার্টির তহবিল জমা দেন৷ এরপর পার্টি যোগ্যতা অনুযায়ী ভাতা নির্ধারণ করে দেয়৷ সেই টাকা দলের তহবিল থেকে তাঁদের দেওয়া হয়৷ এই রীতি দীর্ঘকাল ধরে চলে আসছে৷

এখন চাদা সংগ্রহও ঠিকমতো হচ্ছে না সিপিএমের৷ অভিযোগ, চাঁদা সংগ্রহে অতীতে বহু জুলুম হয়েছে৷ বাধ্য হয়ে সরকারী কর্মচারী, শ্রমিক, গাড়ির চালকরা সিপিএমকে চাঁদা দিতেন৷ কিন্তু, ক্ষমতা পরিবর্তন হওয়ায় এখন সেই কেটে গিয়েছে৷ ফলে, চাঁদা সংগ্রহেও ভাটা পড়েছে৷

সূত্রের দাবি, এমনই অবস্থা থাকলে দল পরিচালনায় খুব শীঘ্রই রাজ্যে সম্পদ বিক্রি করতে হবে সিপিএমের৷ নইলে দল পরিচালনা সম্ভব হবে না৷ সূত্রের আরো দাবি, রাজ্যে দলের যে অবস্থা তাতে সম্পদ রক্ষনাবেক্ষণও মুশকিল তাঁদের৷ ফলে, আগামীদিনে রাজ্যে দল টিকিয়ে বিরাট চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে সিপিএম-কে৷ কারণ, ভাত বন্ধ করে দেওয়ায় পার্টির সর্বক্ষণের কর্মীরা এখন সিপিএম সাথে থাকতে চাইবেন না বলে মনে করা অস্বাভাবিক হবে না৷ তাতে, দল পরিচালনায় আরো সংকট দেখা দিতে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এই সংকট থেকে উত্তোরণ আদৌ সম্ভব বলেও মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, ক্ষমতার পরিবর্তনের সাথেই বিপ্লবীদের আসল চরিত্র ফুটে উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top