News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী নদীর উপর সেতুর এপ্রোচ বিপজ্জনক, ক্ষোভ
Image

গোমতী নদীর উপর সেতুর এপ্রোচ বিপজ্জনক, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ১২ জুলাই ৷৷ অমরপুর-তেলিয়ামুড়া সড়কে রাঙামাটিতে গোমতী নদীর উপর তৈরি করা পাকাসেতুর এপ্রোচটি সংস্কার না করায় বর্ষা মরশুমে যান চলাচল ও জনগনের যাতায়াতে জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ পূর্ত দপ্তরের উদাসীনতায় দুর্ভোগে জন সাধারণ৷

নিশ্চুপ অমরপুর নগর পঞ্চায়েত৷ দীর্ঘ ১৬ বছর অতিক্রান্ত হওয়ার পর গত ৩ বৎসর আগে অমরপুর তেলিয়ামুড়া সড়কের রাঙামাটিস্থিত গোমতী নদীর উপর পাকা সেতুটির কাজ সম্পূর্ণ হয়েছিলো৷ ঘটা করে এই সেতুর উদ্বোধনও করা হয়েছিলো৷ কিন্তু এখন পর্যন্ত এই সেতুর এপ্রোচ নির্মান করতে ব্যর্থ দপ্তর৷ অন্য আরো ১০টি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে এই রাস্তাটিও একটি৷ এই রাস্তার উপর ভরসা সকলের৷ প্রতিদিনহাজত্রার হাজার গাড়ি এই রাস্তাটি দিয়ে চলাচল করে৷

কিন্ত এই রাস্তাটির বেহাল দশা৷ ব্রীজ তৈরির পর ব্রীজের পশ্চিম প্রান্তের অবস্থা বেহাল হয়ে পরে৷ এই রাস্তার কারণে প্রতিদিন ছোটবড় দুর্ঘটনা লেগেই রয়েছে৷ সুকলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পায়ে হাটা লোকজনের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সম্মুখিন হতে হয়৷ জল কাদাতে পুরো রাস্তা ভরে রয়েছে৷ যেহেতু এই রাস্তাটি নগর পঞ্চায়েত লোকায় সেহেতু এই রাস্তাটি সারাইয়ের দিকে ভূমিকা নেওয়া দরকার নগর পঞ্চায়েত৷ কিন্তু এক অজ্ঞাত কারণে নগর পঞ্চায়েতও চুপ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী আসার খবর পেয়ে কিছু ইট এবং বালি দিয়ে রাস্তাটিকে ঠিক করে দেওয়া হয়৷

কিন্তু কিছুদিন পরে আবার সেই খানা খন্দে পরিণত হয়ে পরে রাস্তা৷ এখন মহকমাবাসীর মনে একটাই প্রশ্ণ উকি দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দপ্তরের কাজ কর্মে খুশি করার জন্যইকি মুখ্যমন্ত্রীর আসার দিন দপ্তরের তরফে রাস্তা কি করে দেওয়া হয়, আর মুখ্যমন্ত্রীর অমরপুর সফর শেষ হতেই সেই রাস্তা পুরানো রুপ নেয়৷ সাধারণ মানুষের দাবি এই রাস্তাটি যেন অতিসত্বর সংস্কার করে দেওয়া হয়৷ না হলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে৷
পূর্ত দপ্তর ও অমরপুর নগর পঞ্চায়েতের দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় ক্ষোভে ফুসছেন স্থানীয় জনগন৷ অবিলম্বে রাস্তাটি জনগনের চলাচলের উপযোগী করে তোলা না হলে তারা বৃহত্তর আন্দোালনে সামিল হতে বাধ্য হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top