News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তারকই ভরসা বিজেপির, শক্তিবৃদ্ধিতে আবারও রাজ্যে শুরু হচ্ছে অভিযান
Image

বিস্তারকই ভরসা বিজেপির, শক্তিবৃদ্ধিতে আবারও রাজ্যে শুরু হচ্ছে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ব্রহ্মাস্ত্র নিয়ে মাঠে নামছে বিজেপি৷ রাজ্যে আবারও শুরু হচ্ছে বিজেপির বিস্তারক অভিযান৷ মূলতঃ বিস্তারকরা দলের নীতি-আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন৷ তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিস্তারকদের মাধ্যমেই সংগঠন আরও শক্তিশালী করতে চাইছে শাসক দল বিজেপি৷ শুক্রবার আগরতলায় সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে চর্চা করেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দরা৷


প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্যের কথায়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ আসনেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ কিছু আসনে লড়াই হবে৷ কিন্তু, সমস্ত আসনেই প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে যাবেন৷ কারণ, এই নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যে মানুষের চাহিদা জেনে নেওয়ার চেষ্টা করবে বিজেপি৷ সেক্ষেত্রে বিস্তারকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন৷ সাথে তিনি যোগ করেন, আজকের বৈঠকে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান নিয়ে আলোচনা হয়েছে৷


এই বিষয়ে বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানান, সারা দেশে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু হয়েছে বিজেপির৷ সেই সাথে রাজ্যেও বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে৷ এবার রাজ্যে সদস্যপদ সংগ্রহে পাঁচ লক্ষ লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে সদস্যপদ সংগ্রহে কোন সমস্যা যাতে না হয় সে বিষয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অনলাইনে সদস্যপদ সংগ্রহের পাশাপাশি অফলাইনেরও ব্যবস্থা রাখা হবে৷ পাশাপাশি রসিদের মাধ্যমেও সদস্যপদ সংগ্রহ করা হবে৷ এদিন তিনি আরও জানান, রাজ্যে বিস্তারক অভিযান শুরু করতে চলেছে বিজেপি৷ তারা রাজ্যের সমস্ত গ্রাম, শহর এলাকা ঘুরে বেড়াবেন৷ দলের নীতি আদর্শ জনসাধারণের কাছে তুলে ধরবেন৷ পাশাপাশি, মানুষের ক্ষোভ, আক্রোশ, অভিযোগ সম্পর্কেও অবগত হবেন৷


প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিস্তারক অভিযান রাজ্যে ক্ষমতা পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে৷ কারণ, দলের নীতি আদর্শ মোতাবেক রণকৌশল মেনে বিজেপি তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষেত্রে বিস্তারকরা ঐতিহাসিক কাজ করেছেন বলে দাবি দলের শীর্ষ নেতৃত্বের৷ আবারও বিস্তারকদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে বিজেপি৷ কারণ, গত দেড় বছরে শাসনকালে রাজ্যে সংগঠন বিস্তারে উল্লেখযোগ্য কাজ হয়নি৷ উপরন্তু রাজ্যবাসীর একাংশের মনে ক্ষোভ বিক্ষোভ দানা বাধতে শুরু করেছে৷ ধারণা করা হচ্ছে সংগঠনের শক্তি বৃদ্ধিতে দলের সবচেয়ে বেশী সক্রীয় কর্মী হিসেবে পরিচিত বিস্তারকদের উপরই ভরসা করতে চাইছে বিজেপি৷


এদিন আগরতলা টাউন হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ, দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চা সভাপতি টিঙ্কু রায়, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ এছাড়াও রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা ও মহকুমা কমিটির সভাপতি এবং দলের মনোনীত সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top