News Flash

  • Home
  • Uncategorized
  • পশুখাদ্য কেলেঙ্কারি মামলা : ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন লালু প্রসাদ যাদব
Image

পশুখাদ্য কেলেঙ্কারি মামলা : ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন লালু প্রসাদ যাদব

রাঁচি, ১২ জুলাই (হি.স.): অবশেষে স্বস্তি! দেওঘর কোষাগার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| শুক্রবার দেওঘর কোষাগার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুর জামিনের আবেদন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট| ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে লালুকে জামিন প্রদান করেছে ঝাড়খন্ড হাইকোর্ট। এছাড়াও পাসপোর্ট জমা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি-সহ চারটি মামলাতেই দোষীসাব্যস্ত লালু| বর্তমানে চিকিত্সাজনিত কারণে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এ ভর্তি রয়েছেন লালু|

গত ১৩ জুন ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব| ওই দিন লালুকে ১২ জুলাই হাইকোর্টে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অপরেশ সিং| অবশেষে শক্রবার দেওঘর কোষাগার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেযেছেন লালু প্রসাদ যাদব| প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে লালুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-ও লালুর জামিনের আবেদন খারিজ করেছিল| 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top