News Flash

  • Home
  • Uncategorized
  • কাল রাজ্যে ৪৮টি লোকআদালত বসবে
Image

কাল রাজ্যে ৪৮টি লোকআদালত বসবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ৬,০১৮টি মামলার নিস্পত্তিতে ত্রিপুরায় আগামী ১৩ জুলাই ৪৮টি আদালতে লোকআদালত বসবে৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে৷

আইনসেবা সদস্য আইনজীবী এস শর্মারায় জানিয়েছেন, জাতীয় লোক আদালতে ৬ হাজার ১৮টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷ এর মধ্যে আছে মটর যান দুর্ঘটনায় ক্ষতিপূরণের মামলা, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, বিএসএনএল বিল সংক্রান্ত মামলা, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি মামলা ইত্যাদি৷ তিনি জানান, ওই মামলাগুলি ত্রিপুরা হাইকোর্ট-সহ রাজ্যের ৪৮টি আদালতে বসবে৷ তাঁর কথায়, ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষে একটি কোর্ট বসবে৷ সেখানে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ২২টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷

তিনি আরও জানান, জাতীয় লোক আদালতে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত ৩ হাজার ১৩৬টি, বিএসএনএল-এর বিল পরিশোধ সংক্রান্ত ২ হাজার ৩০০ মামলা নিস্পত্তির জন্য উঠবে৷ এ-সব মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত অভিযোগ৷ এছাড়া আদালতে চলমান ৫৮২টি মামলাও লোক আদালতে নিস্পত্তির জন্য তোলা হবে বলে জানিয়েছেন তিনি৷

শর্মারায় বলেন, ইতিমধ্যে মামলার পক্ষা-পক্ষকে নোটিশ দিয়ে জানানো হয়েছে৷ আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযোগিতা করতে আধা-আইনি স্বেচ্ছাসেবকরা (পিএলভি) থাকবেন৷ ত্রিপুরা রাজ্যে আইনসেবা কর্তৃপক্ষের দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিস্পত্তির এই সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরোধ করেছেন তিনি৷ সাথে আবেদন জানিয়েছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে লোক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top