News Flash

  • Home
  • Uncategorized
  • সৌভাগ্য যোজনায় ২৪ লক্ষাধিক বিদ্যুৎ সংযোগ উত্তর-পূর্বাঞ্চলে, শীর্ষে অসম

সৌভাগ্য যোজনায় ২৪ লক্ষাধিক বিদ্যুৎ সংযোগ উত্তর-পূর্বাঞ্চলে, শীর্ষে অসম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ সৌভাগ্য যোজনায় উত্তর-পূর্বাঞ্চলে ২৪ লক্ষ ৯ হাজার ২৯২টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ শুধু অসমেই এই যোজনার অন্তর্গত ১৭ লক্ষ ৪৫ হাজার ১৪৯টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ এ-ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের তুলনায় অসম যথেষ্ট সুনাম কুড়িয়েছে৷ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী লোকসভায় তারকা চিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে এই তথ্য দিয়েছেন৷
তিনি বলেন, ২০১৭ সালের অক্টোবরে সৌভাগ্য যোজনা দেশে চালু হয়েছিল৷ তখন বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৬,২৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ মূলত, সারা দেশে প্রচুর বাড়িতে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছেনি৷ তাঁদের বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্যই যোজনাটি আনেন প্রধানমন্ত্রী মোদী৷

কেন্দ্রীয় মন্ত্রী জানান, সারা দেশে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হলেও রাজস্থান এবং চত্তিশগড়ে প্রচুর বাড়িঘরে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি৷ তাঁর কথায়, চলতি বছরের ৩১ মার্চ এই যোজনায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হয়ে গিয়েছে৷ কিন্তু, রাজস্থান ১ লক্ষ ৪৫ হাজার ৫২৮টি এবং ছত্তিশগঢ় ৪০,৩৯৪টি বাড়িতে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে সংসদে জানিয়েছেন তিনি৷ সে-ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মেয়াদ বাড়ানো হয়েছে৷

লোকসভায় কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী প্রদত্ত তথ্য অনুসারে, ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরে ৩১ মার্চ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে ২৪ লক্ষ ৯ হাজার ২৯২টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সৌভাগ্য যোজনার অন্তর্গত৷ তার মধ্যে অসমে ১৭ লক্ষ ৪৫ হাজার ১৪৯টি, মেঘালয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৮৩৯টি, ত্রিপুরায় ১ লক্ষ ৩৯ হাজার ৯০টি, নাগাল্যান্ডে ১ লক্ষ ৩২ হাজার ৫০৭টি, মণিপুরে ১ লক্ষ ২ হাজার ৭৪৮টি, অরুণাচল প্রদেশে ৪৭ হাজার ৮৯টি, মিজোরামে ২৭ হাজার ৯৭০টি এবং সিকিমে ১৪ হাজার ৯০০টি সংযোগ বিদ্যুৎ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, ত্রিপুরায় সৌভাগ্য যোজনা শুরুতে খুব একটা কার্যকর হয়নি৷ কারণ, মোট ১ লক্ষ ৩৯ হাজার ৯০টি বিদ্যুৎ সংযোগের মধ্যে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর ১ লক্ষ ৩৬ হাজার সংযোগ দেওয়া হয়েছে৷ তাতে প্রমাণিত, ২০১৭ সালে এই যোজনা শুরু হলেও ত্রিপুরায় ২০১৮ সালের ৯ মার্চের পর থেকে প্রকল্প রূপায়ণে গতি পেয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top