News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৮টি ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৮টি ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৫৮টি ব্লকের মধ্যে ১৮টি ব্লকে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি৷ কারণ, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সিপিএম, কংগ্রেস বহু আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে৷


রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য আজ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৭,৩৯০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে সিপিএম থেকে ৬৪ জন, কংগ্রেসের ৯৭ জন, নির্দল ৫৬ জন এবং আমরা বাঙালির ১ জন মিলিয়ে মোট ২১৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ একইভাবে, পঞ্চায়েত সমিতিতে ৫৯৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে সিপিএম-এর ৩২ জন, কংগ্রেসের ১১ জন, নির্দল ১ এবং আমরা বাঙালির ১ জন মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ তিনি আরও জানান, জেলা পরিষদে ২৯৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন৷ তাঁদের মধ্যে সিপিএম-এর ২৫ জন, কংগ্রেসের ১৬ জন এবং আমরা বাঙালির ১ জন মিলিয়ে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

বিজেপি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একটি আসনের প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেননি৷ এতে, ত্রিপুরায় ৫৮টি ব্লকের মধ্যে ১৮টি ব্লকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব৷ তবে তিনি আজ ওই ব্লকগুলির নাম দিতে পারেননি৷


রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিজেপি সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ কিন্তু বিরোধী দল সিপিএম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সর্বমোট ৫৯৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল৷ কিন্তু মনোনয়ন প্রত্যাহারের পর সিপিএমের প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতে ৩৪৪টি এবং পঞ্চায়েত সমিতিতে ৬১টি ও জেলা পরিষদে ৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বামফ্রন্টের শরিক সিপিআই ৬-টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল৷ এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৪-টি এবং পঞ্চায়েত সমিতিতে ২-টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, কংগ্রেস ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৮৮২টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল৷ কিন্তু মনোনয়ন প্রত্যাহারের পর গ্রাম পঞ্চায়েতে ৬৩০টি, পঞ্চায়েত সমিতিতে ৬৩টি এবং জেলা পরিষদে ৬৫টি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে৷


শাসক জোট আইপিএফটিও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৫০টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৪৮টি এবং ২-টি পঞ্চায়েত সমিতিতে আইপিএফটি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
এদিন তিনি আরও জানান, ২১০ জন নির্দল প্রার্থী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন৷ মনোনয়ন প্রত্যাহারের পর তাঁদের মধ্যে ১১৮ জন গ্রাম পঞ্চায়েতে, ২১ জন পঞ্চায়েত সমিতিতে এবং সাতজন জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলাফল ঘোষণা হবে ৩১ জুলাই৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top