News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের অনুমোদনের জন্য ঝুলে রয়েছে গোমতি দিয়ে জাহাজ পরিষেবা
Image

বাংলাদেশের অনুমোদনের জন্য ঝুলে রয়েছে গোমতি দিয়ে জাহাজ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ গোমতি নদী দিয়ে জাহাজ চলাচল বাংলাদেশের অনুমোদনের জন্য ঝুলে রয়েছে৷ ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়ায় নদীপথে অভ্যান্তরীণ পরিবহণে টার্মিনাল তৈরি হবে৷ বাংলাদেশের সাথে নদীপথে যোগাযোগের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু, বাংলাদেশ এখনও প্রটোকল রুট স্থাপনে অনুমোদন দেয়নি৷ তাই, সোনামুড়ায় অভ্যন্তরীণ নৌ-টার্মিনাল স্থাপনে সময়সীমা বেঁধে দেওয়া যাচ্ছে না, লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ দফতরের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্দাভিয়া৷


আজ লোকসভায় ত্রিপুরা পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিকের নদীবন্দর স্থাপন সংক্রান্ত তারকাচিহ্ণ বিহীন প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানান, ত্রিপুরার সোনামুড়ায় অভ্যন্তরীণ নৌ-টার্মিনাল স্থাপনে চূড়ান্ত সমসয়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়৷ কারণ, গোমতির বুকে যে পথ ধরে বাংলাদেশের সাথে নদীপথে সংযোগ স্থাপন এবং পরিবহণ শুরু হবে, তা এখনও ভারত-বাংলা প্রটোকল রুটের অন্তর্ভুক্ত হয়নি৷


তিনি জানান, অভ্যন্তরীণ নৌ-পরিবহণে প্রটোকলের স্থায়ী কমিটির ১৯-তম বৈঠকে ভারত-বাংলাদেশের মধ্যে নৌ-পরিবহণ এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে দুই দেশের সচিবস্তরের আলোচনায় সিদ্ধান্তক্রমে গঠিত যৌথ টেকনিক্যাল কমিটির আধিকারিকরা ত্রিপুরার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি পর্যন্ত জল পরিবহণে হাইড্রোগ্রাফিক জরিপ করেছেন৷ শুধু তাই নয়, গোমতি নদীপথে ভারত-বাংলাদেশে পরিবহণ সম্ভাবনা নিয়ে ইতিবাচক রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা৷


জাহাজ রাষ্ট্রমন্ত্রীর কথায়, জলপথে গোমতি নদী বাংলাদেশে মেঘনা নদীর সাথে গিয়ে মিশেছে৷ ফলে, সোনামুড়ায় নদীবন্দর স্থাপনের ক্ষেত্রে জলপথে বাংলাদেশের সাথে প্রটোকল রুটে যুক্ত হতে হবে৷ তাঁর দাবি, ভারতের বিদেশ মন্ত্রকের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এ-বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে৷ কারণ, নদীপথে ভারত-বাংলা প্রটোকল রুটে সোনামুড়া-দাউদাকান্দি রুট অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের অনুমোদনের প্রয়োজন৷ তাঁর বক্তব্য, বাংলাদেশ সরকারকে ওই রুট ভারত-বাংলা প্রটোকল রুটে অন্তর্ভুক্তির অনুমোদনের জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তাই, সোনামুড়ায় নদীবন্দর স্থাপনের জন্য বাংলাদেশের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে, জানান তিনি৷


প্রসঙ্গত, সোনামুড়ায় নদীবন্দর স্থাপন হলে জলপথে বাংলাদেশের সাথে পরিবহণ শুরু হবে৷ ছোট জাহাজ দিয়ে পণ্য পরিবহণের পরিকল্পনা রয়েছে৷ মূলত, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পরই এ-বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে৷ কারণ, স্থলপথের পাশাপাশি জলপথে পণ্য পরিবহণ শুরু হলে ত্রিপুরা নানাভাবে উপকৃত হবে বলে মনে করে রাজ্য সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top