News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে আকবর ৱুগতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ : মহিলা-সহ মৃত্যু ১৬ জনের, শোকস্তব্ধ ইমরান খান
Image

পাকিস্তানে আকবর ৱুগতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ : মহিলা-সহ মৃত্যু ১৬ জনের, শোকস্তব্ধ ইমরান খান

ইসলামাবাদ, ১১ জুলাই (হি.স.): পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের কাছে প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মহিলা-সহ ১৬ জন যাত্রী| এছাড়াও ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| বৃহস্পতিবার সকালে কোয়েটা থেকে লাহোর অভিমুখে যাচ্ছিল আকবর বুগতি এক্সপ্রেস| পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের কাছে সাদিকাবাদ তেহসিলের ওয়ালহার রেলস্টেশনের কাছে আকবর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ হয়| মেইন লাইনের পরিবর্তে ভুল করে লুপ লাইনে চলে যায় আকবর এক্সপ্রেস, সেই কারণেই আকবর বুগতি এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে বেলাইন হয়ে যায় আকবর এক্সপ্রেসের ৩-৪টি বগি| সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন|

রহিম ইয়ার খান-এর জেলা পুলিশ অফিসার (ডিপিও) উমর সালামাত জানিয়েছেন, আকবর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন| আহত ৬৭ জনের মধ্যে ৯ জন মহিলা ও ১১টি  শিশু রয়েছে| আহতদের উদ্ধার করে জিন্নাহ এবং শেখ জায়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে|

ট্রেন দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় ইমরান খান জানিয়েছেন, ‘সাদিকাবাদে ট্রেন দুর্ঘটনার খবর শুনে দুঃখিত| মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি|’ ট্রেন দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদও| পাশাপাশি ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী| রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১.৫ মিলিয়ন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| গুরুতর আহতদের ৫০০,০০০ এবং সামান্য আহতদের ২০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top