News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ফেন্সিডিল উদ্ধার এক জনের বিরুদ্ধে মামলা
Image

আগরতলায় ফেন্সিডিল উদ্ধার এক জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ রাজধানী আগরতলায় শিববাড়ি এলাকায় একটি গুদাম থেকে প্রচুর ফেন্সিডিল উদ্ধার করেছে কাস্টমস এর আধিকারিকরা৷ ওই অভিযানে বাধা দেওয়া এবং কাস্টমস আধিকারিকদের হুমকির অপরাধে গুদাম মালিকের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷


গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ আগরতলায় শিববাড়ি এলাকায় একটি গুদামে অভিযান চালান কাস্টমস আধিকারিকরা৷ অভিযানের খবর গুদাম মালিক রতন সাহা ও বাবুল সাহা কাস্টমস আধিকারিকদের বাধা এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ৷ বাবুল সাহা কাস্টমস আধিকারিকদের ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে তার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে, পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি৷


এদিন কাস্টমস আধিকারিক সৌমদ্বীপ দাস জানান, শিববাড়ি এলাকায় বিবেকানন্দ মার্কেটে রতন সাহার গুদামে ফেন্সিডিল মজুত রাখা হয়েছে গোপন সূত্রে গতকাল রাতে খবর পেয়েছিলাম৷ এরপর আজ অন্য আধিকারিকদের নিয়ে অভিযাানে নেমে প্রায় ৭২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ তিনি জানান, অভিযান চলাকালীন তাদের বাধা দেওয়া হয়েছিল৷ এমনকি তাদেরকে মারার জন্যও প্রস্তুত হয়েছিলেন বাবুল সাহা৷ তাই, তার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top