News Flash

  • Home
  • Uncategorized
  • রাতের অন্ধকারে তিনটি গাড়ি ভাঙচুর সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ
Image

রাতের অন্ধকারে তিনটি গাড়ি ভাঙচুর সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ রাতের অন্ধকারে ধর্মনগরে মোটরস্ট্যান্ড চত্বরে বিএমএস কার্যালয়ের সামনে দাঁড়ানো তিনটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি থমথমে৷ বিএমএস উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক বিপ্লব দাসের অভিযোগ, রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে দুষৃকতকারীরা সক্রিয় হয়ে উঠেছে৷ তাতে রাজনৈতিক মদত রয়েছে৷ তাঁর সাফ কথা, সিপিএম ও কংগ্রেসই রাজ্যে অস্থিরতা কায়েম করতে চাইছে৷


ধর্মনগর থানার ওসি জানিয়েছেন, মোটরস্ট্যান্ড চত্বরে বিএমএস কার্যালয়ের সামনে নুর উদ্দিন, আসাদুজ্জামান এবং মোবারক হোসেনের গাড়ি ভাঙচুর করেছে দুষৃকতীরা৷ মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি৷ ফলে, গাড়ি ভাঙচুরের ঘটনায় দোষীদের চিহিণত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ ওসি জানান, আজ সকালে বিষয়টি সকলের নজরে আসতেই হইচই শুরু হয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে৷


ঘটনা সম্পর্কে বিএমএস-এর উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক বিপ্লব দাসের অভিযোগ, ধর্মনগরে শান্তি সম্প্রীতি নষ্ট করতে একাংশ দুষৃকতী কোমড় বেঁধে নেমেছে৷ তারা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে দাঙ্গা বাঁধাতে চাইছে৷ তাঁর আক্ষেপ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে, অথচ পুলিশ দুষৃকতকারীদের টিঁকির নাগালও পাচ্ছে না৷


তিনি বলেন, গত রবিবার পশ্চিম চন্দ্রপুরেও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যেই হিংসার ঘটনা ঘটেছিল৷ তার পুনরাবৃত্তি ঘটেছে গতকাল গভীর রাতে৷ তাঁর দাবি, বেছে বেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে৷ গতকাল গভীর রাতে যে তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে গাড়ির মালিক তিনজনই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত৷ বিপ্লববাবুর কথায়, এই পরিস্থিতিতে ত্রিপুরায় শান্তি বজায় রাখার জন্য সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে৷ তবে, রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তাতে রাজ্যের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণের সম্ভাবনা দেখা দিয়েছে, বামফ্রন্ট কনভেনার বিজন ধরকে খোঁচা দিয়ে এ-কথা বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top