News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েতের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বিজেপি
Image

ত্রিস্তর পঞ্চায়েতের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ স্ক্রুটিনিতে ১ জন প্রার্থীরও মনোনয়ন বাতিল না হলে সম্ভবত গ্রাম পঞ্চায়েতে ৫৩৮৪টি আসনে, পঞ্চায়েত সমিতিতে ৩৪৫টি আসনে এবং জিলা পরিষদে ৩৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয় নিশ্চিত৷ এই নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতে সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে মোট ৮৪০৫ টি মনোনয়ন জমা পড়েছে৷ মঙ্গলবার সমস্ত মননোয়ন পত্র স্ক্রুটিনি করা হবে৷
রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েতে বিজেপির ৬৬৬৩টি মনোনয়ন জমা পড়েছে৷ তারমধ্যে গ্রাম পঞ্চায়েতে ৬১২৭টি, পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি এবং জিলা পরিষদে ১১৭টি মনোনয়ন জমা পড়েছে৷


এদিকে, বিরোধী দল সিপিএম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৫৯৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ সিপিএম গ্রাম পঞ্চায়েতে ৪০৮টি এবং পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদ মিলিয়ে ৯৩টি আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ বামফ্রন্টের শরিক সিপিআই ৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৪টি এবং পঞ্চায়েত সমিতিতে ২ টি আসন রয়েছে৷


বিধানসভার ফলাফলের নিরীখে প্রধান বিরোধীদল সিপিএম হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম’র থেকেও বেশি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ কংগ্রেস ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮৮২টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ তার মধ্যে, গ্রাম পঞ্চায়েতে ৭২৭টি, পঞ্চায়েত সমিতিতে ৭৪টি এবং জিলা পরিষদে ৮১টি আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷


শাসক জোট আইপিএফটিও ত্রিস্তর পঞ্চায়েত নির্র্বাচনে ৫০টি আসনে মনোনয়ন জমা দিয়েছে৷ আজ সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা সাফ জানিয়েছেন, তারা জিলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না৷ তবে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কিছু আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে ৪৮টি এবং পঞ্চায়েত সমিতিতে আইপিএফটি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷


এদিন তিনি আরও জানান, ২১০ জন নির্দল প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন৷ তাদের মধ্যে ১৭৪ জন গ্রাম পঞ্চায়েতে, ২২ জন পঞ্চায়েত সমিতিতে এবং ৭ জন জিলা পরিষদে নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top