News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে রাজনৈতিক সন্ত্রাস : ২১ জনের বিরুদ্ধে এজাহার, দোষীদের কঠোর শাস্তির দাবি বিজেপির
Image

ধর্মনগরে রাজনৈতিক সন্ত্রাস : ২১ জনের বিরুদ্ধে এজাহার, দোষীদের কঠোর শাস্তির দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এখনও থমথমে৷ রবিবারের ঘটনায় বিজেপির পক্ষ থেকে সোমবার ২১ জনের বিরুদ্ধে ধর্মনগর থানায় এফআইআর করা হয়েছে৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৮/ ১৪৯/১২-(বি)/ ৩০৭/ ৩২৬/ ৩৭৯/ ২৩৫ ধারায় মামলা রুজু হয়েছে৷ ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, দুলু মিয়াঁ, ফজলু মিয়াঁ, ফলু মিয়াঁ-সহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করাছে বিজেপি৷ সে-অনুযায়ী মামলা নথিভুক্ত হয়েছে৷
এদিকে, অভিযুক্তরা বাংলাদেশে পালিয়ে গেছে বলে সূত্রের দাবি৷

কারণ, তাদের গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ১৮৬৩ নম্বর পিলারের কাছে দেখা গিয়েছে৷ সূত্রের আরও দাবি, ওই পিলার সংলগ্ণ ২৫০ মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি৷ তাই, সেখান দিয়ে তাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷
আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি-র প্রদেশ কমিটি এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে৷


প্রসঙ্গত, রবিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শাসক দল বিজেপি-র যুবসংগঠনের কর্মীরা৷ পুড়িয়ে দেওয়া হয়েছিল ২০টি মোটরবাইক এবং একটি গাড়ি৷ আক্রমণে বিজেপির ৭ জন কর্মী আহত হয়েছেন৷ তাদের প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে দু-জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় একজনকে আগরতলায় জিবি হাসপাতালে, অপরজনকে অসমের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে৷


আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি-র প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য জানান, রবিবার বিজেপি যুবমোর্চার ২৫/৩০ জন কর্মী পশ্চিম চন্দ্রপুর এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে বাইক নিয়ে প্রচারে বের হয়েছিলেন৷ তখনই সিপিএমের খাস তালুক বলে পরিচিত পশ্চিম চন্দ্রপুর এলাকায় দাগি নেশা কারবারি দুলু মিয়াঁ ও তার ভাই ফজলু মিয়াঁর নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর দা, লাঠি ইত্যাদি নিয়ে সংঘবদ্ধ হামলা চালানো হয়৷ ঘটনার আকস্মিকতায় বিজেপি-র কর্মী সমর্থকরা হতভম্ব হয়ে পড়েন৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত হন সাতজন যুবকর্মী৷ তিনি জানান, তাঁদের বাইকগুলিতে স্থানীয় দুর্বৃত্তরা অগ্ণিসংযোগ করে৷ তাতে ২০টি বাইক পুড়ে ছারখার হয়ে যায়৷ সাথে একটি গাড়িও পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা৷


রাজীববাবু বলেন, এলাকায় অসামাজিক কাজের জন্য পরিচিত দুলু মিয়াঁ৷ বাম জমানায় হেরোইন, ফেন্সিডিল, গাঁজা ইত্যাদির রমরমা ব্যবসা ছিল তার৷ কিন্তু এখন সারা ত্রিপুরায় নেশা বিরোধী অভিযান জোরদার হওয়ায় তার ব্যবসা মন্দা চলছে৷ রাজীব ভট্টাচার্যের কথায়, পূর্ব পরিকল্পিতভাবেই গতকাল তারা হামলা চালিয়েছিল৷ কারণ, দুলু মিয়াঁর গাড়িতে আগ্ণেয়াস্ত্র ছিল বলে জানা গিয়েছে৷ তিনি ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top