News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ড্রাগস কারবারিকে ছেড়ে দেয়ায় পুলিশের ভুমিকায় ক্ষোভ
Image

দুই ড্রাগস কারবারিকে ছেড়ে দেয়ায় পুলিশের ভুমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ আমবাসা মহাকুমায় ড্রাগস এর রমরমা চলছে বেশ কয়েকদিন ধরে৷ আমবাসা থানাকে ঘুমে রেখে ড্রাগস কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ রবিবার বিকেলে আমবাসা চান্দাইছড়া এলাকায় ২ ড্রাগস কারবারিকে হাতেনাতে ধরেছিল এলাকাবাসীরা৷ দীর্ঘদিন ধরেই এই এলাকার একটি বাড়িতে ড্রাগস রমরমা ব্যবসা চলছিল৷ আজ বিকেলে দুই যুবক এই বাড়ি থেকে ড্রাগস নিয়ে বেরোনোর সময় হাতেনাতে ধরে এলাকাবাসীরা৷

সেই সময় এ এলাকায় আমবাসা থানার আলোময় মগ নামে এক মহিলা পুলিশ কর্মি ছিল৷ তখন এলাকাবাসীদের সামনে মহিলা কনস্টেবল ২ ড্রাগস কারবারীকে ছেড়ে দেয়৷ তখনই এলাকাবাসীরা উত্তেজিত হয়ে আমবাসা থানার খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে৷ এ বিষয়ে এক সাক্ষাৎকারে এলাকাবাসীরা জানায় ২ জন যুবককে ড্রাগস সহ আটক করেছিল এলাকাবাসীরা৷

সেই সময় এই মহিলা পুলিশ কর্মী আলোময় মগ এসে ড্রাগস কারবাড়িদের ছেড়ে দেয়৷ এলাকাবাসীর অভিযোগ করেন এই দুই ড্রাগস কারবারি এই মহিলা পুলিশ কর্মীর পরিচিত বলে ছেড়ে দেয়৷ এখন প্রশ্ণ হল পুলিশ কর্মীরা যদি ড্রাগস কার বাড়ির সাথে যোগাযোগ রাখে তাহলে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা স্বপ্ণই রয়ে যাবে৷ এখন দেখার বিষয় এই মহিলা পুলিশ কর্মী আলোময় মগ বিরুদ্ধে কি ব্যবস্থা নেই প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top