News Flash

  • Home
  • Uncategorized
  • কাজের সন্ধানে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নিখোঁজ রাজ্যের যুবক
Image

কাজের সন্ধানে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নিখোঁজ রাজ্যের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ উনকোটি জেলার কৈলাসহর থানার অন্তর্গত ছনতৈল গ্রাম পঞ্চায়েতেরে ২নং ওয়ার্ডের এক যুবক কাজের সন্ধ্যানে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়েছে৷ তার নাম সঞ্জয় সেন৷ নিখোঁজ হওয়ার এক সপ্তাহের পরও তার কোন হদিশ মিলেনি৷ তাতে তার মা আরও অসহায় হয়ে পড়েছে৷


গত ২৯ জুন ছনতৈল গ্রাম পঞ্চায়েতের পয়ন্তী সেনের একমাত্র পুত্র সঞ্জয় সেন এ এলাকারই জীবন দাসের সঙ্গে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হয়৷ তারা একসঙ্গে ১০-১২জন ছিল৷ ২৯ জুন তারা গোয়াহাটির বাসে উঠে৷ ৩০ জুন ভোরে গুয়াহাটি পৌঁছে৷ পরদিন অর্থাৎ ১লা জুলাই ভোরে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে এক সঙ্গে সবাই ট্রেনে উঠে৷ রাতে ট্রেন যখন শিলিগুড়ি পৌঁছে তখন সঞ্জয় স্টেশনে নামে৷ এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়৷ সঞ্জয় ঐ ট্রেনে উঠতে পারেনি৷ জীবন এবং শাহিন বিষয়টি ফোন করে সঞ্জয়ের মাকে জানান৷ পরদিন সকালে সঞ্জয়ের মা জয়ন্তী সেন কৈলাসহর থানায় লিখিতভাবে অভিযোগ জানান৷ এখন পর্যন্ত নিখোঁজ পুত্রের কোন হদিশ পাননি অভাগিনী মা৷


একমাত্র পুত্রকে হাড়িয়ে মানুষিক ভাবে ভেঙে পড়েছেন তিনি৷ জয়ন্তী সেন নামে ঐ মহিলা রবিবার কৈলাসহরে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে পুত্রকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান৷ কিন্তু এখনও পর্যন্ত তার কোন হদিশ মেলেনি৷ পুলিশের কাছ থেকে ঐ মহিলা কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন৷ তিনি জানান নিখোঁজ পুত্র সঞ্জয়ের কাছে কোন মোবাইল ফোন নেই৷ একটাই মাত্র ফোন ছিল সেটি সে বাড়িতে রেখে গেছে৷ তার কাছে এমন টাকা পয়সাও নেই৷ ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভাগিনী মা৷


অবিলম্বে নিখোঁজ পুত্র সঞ্জয়কে উদ্ধার করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন কৈলাসহরের ছনতৈল গ্রামের জয়ন্তী সেন নামে ঐ অসহায় মহিলা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top