News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরনার্থী প্রত্যাবর্তন, ৫৪৯৮ জন নিশ্চিত
Image

রিয়াং শরনার্থী প্রত্যাবর্তন, ৫৪৯৮ জন নিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ অবশেষে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া পাকাপাকিভাবে শুরু হতে চলেছে৷ কারণ, ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর এবং দামছড়ায় বহু বছর ধরে অবস্থানরত ৫৩৭৮ জন শরনার্থীদের মিজোরামে ফিরে যেতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷তাদের কাগজপত্র খতিয়ে দেখে মিজোরামের বাসিন্দা বলেই প্রমান মিলেছে৷ তাই, তাদের মিজোরামে প্রত্যাবর্তন নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে৷ চলতি বছরের সেপ্ঢেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে সমস্ত শরনার্থীদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার আদেশ আগেই দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক৷এখন ওই ৫৩৭৮ জন শরণার্থীদের শনাক্ত করা হয়েছে৷ তারা মিজোরামের বাসিন্দা হিসেবে চিহ্ণিত হয়েছেন৷

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ত্রিপুরায় আশ্রিত শরনার্থীরা মিজোরামে ফিরে গেলে নিজ রাজ্যে তারা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পাবেন৷প্রত্যেক শরণার্থী পরিবারকে দুই বছর পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী ও প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্যও প্রদান করবে কেন্দ্রীয় সরকার৷

সম্প্রতি, উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর ও পানিসাগরে শরণার্থী শিবিরে তাদের মিজোরামের বাসিন্দা হওয়ার প্রমান খতিয়ে দেখছেন মিজোরাম সরকারের প্রতিনিধিরা৷ গত ৩ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে৷ ২০ জুলাই পর্যন্ত চলবে এই প্রক্রিয়া৷উত্তর ত্রিপুরা জেলা অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন, ৫৩৭৮ সে শরণার্থী আগেই মিজোরামের বাসিন্দা হিসেবে চিহ্ণিত হয়েছেন৷ তাই, তাদের প্রত্যাবর্তন নিশ্চিত বলে স্থির হয়েছে৷ বাকিদের প্রামাণ্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে৷ তারাও মিজোরামের বাসিন্দা হিসেবেই প্রমাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top