News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্য প্রক্রিয়াকরণে পূর্বোত্তরে বরাদ্দ অর্থ অব্যায়িত রয়েছে : কেন্দ্রীয় মন্ত্রী
Image

খাদ্য প্রক্রিয়াকরণে পূর্বোত্তরে বরাদ্দ অর্থ অব্যায়িত রয়েছে : কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷: খাদ্য প্রক্রিয়াকরণে পূর্বোত্তরের জন্য বরাদ্দ অর্থ খরচ হচ্ছে না৷ আক্ষেপ করে এ-কথা বলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ রাষ্ট্র মন্ত্রী রামেশ্বর তেলি৷ তাঁর কথায়, পূর্বোত্তরের ফল-সব্জির বিরাট ভান্ডার রয়েছে৷ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এর বাজার দখল করা সম্ভব৷ তাই তিনি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের সুযোগ সুবিধা নিয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান তিনি৷

শনিবার আগরতলায় প্রধানমন্ত্রী কিষান সম্পদা যোজনার অন্তর্গত কর্মশালায় রামেশ্বর তেলি বলেন, ১৯৮৮ সালে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক গঠন করা হয়েছিল৷ তখন ওই মন্ত্রকের জন্য বরাদ্দ কম ছিল৷ কিন্তু এখন যথেষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে৷ তার কথায়, গত অর্থ বর্ষে ১৪০০ কোটি টাকা এই মন্ত্রকের জন্য পূর্বোত্তরে খরচে বরাদ্দ করা হয়েছিল৷ অথচ, পুরো টাকা খরচ করা সম্ভব হয়নি৷ তার দাবি, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকে পূর্বোত্তরের জন্য ১১০ কোটি টাকা এখন অব্যায়িত রয়েছে৷

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বেকারত্বের সমস্যা নিয়ে সকলেই সরব হন৷ অথচ, স্বনির্ভরতার দিকে কেউ পা বাড়াতে চান না৷তার কথায়, পূর্বোত্তরে ফল-সব্জির অফুরন্ত ভান্ডার রয়েছে৷ ওই ফল-সব্জির জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিরাট বাজারও রয়েছে৷ তার দাবি, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের সহায়তায় বাজার দখলে সকলের এগিয়ে আসা উচিত৷ তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াকরণে শিল্পোদ্যোগে আর্থিকভাবে সহায়তা করা হবে৷ তাতে একদিকে কর্মসংস্থান হবে, অন্যদিকে অনেকেই স্বনির্ভর হতে পারবেন৷ তার দাবি, ত্রিপুরায় এমন অনেক ফল রয়েছে, সেগুলিকে সঠিক ব্যবহার করে শিল্প গড়ে তোলা সম্ভব হবে৷

এদিকে, ডোনার সহ বিভিন্ন মন্ত্রক থেকে বরাদ্দের ১০ পূর্বোত্তরের জন্য চেয়েছেন বলে জানিয়েছেন তিনি৷ তার কথায়, ওই অর্থ পাওয়া গেলে পূর্বোত্তরকে আরও উন্নত করা সম্ভব হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top