News Flash

  • Home
  • Uncategorized
  • মিড-ডে-মিল সরবরাহে পরীক্ষামূলক দায়িত্ব পেল অক্ষয় পাত্র
Image

মিড-ডে-মিল সরবরাহে পরীক্ষামূলক দায়িত্ব পেল অক্ষয় পাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ রাজ্যে মিড-ডে-মিল সরবরাহের পরীক্ষামূলক দায়িত্ব দেওয়া হচ্ছে অক্ষয় পাত্র সংস্থাকে৷ ইসকন দ্বারা পরিচালিত এই সংস্থাকে ত্রিপুরায় পাইলট প্রজেক্ট হিসেবে একটি জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে৷


এ-বিষয়ে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মিড-ডে-মিল প্রকল্পে খাবার সরবরাহে নতুন সংস্থাকে পরিক্ষামূলক দায়িত্ব দেওয়া হয়েছে৷ ইসকন দ্বারা পরিচালিত অক্ষয় পাত্র সংস্থা দেশে বিভিন্ন রাজ্যে মিড-ডে-মিল সরবরাহের দায়িত্ব পালন করছে৷ তাতে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো বেশী পুষ্টিকর খাবার খেতে পারবে৷ তিনি বলেন, মিড-ডে-মিল প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থের সাথে অক্ষয় পাত্র সংস্থাও অতিরিক্ত অর্থ যুক্ত করে খাবার সরবরাহ করবে৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলেই এই উদ্যোগ নেওয়া সম্ভব হতো৷ কিন্তু, চিন্তাধারার ফারাকের কারণে ছাত্রছাত্রীরা উপকৃত হয়নি৷


এই নতুন উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, মিড-ডে-মিল প্রকল্পে খাবার সরবরাহে অক্ষয় পাত্র সংস্থাকে দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তাঁর কথায়, আপাতত আগরতলা শহর ও শহরতলীর বিদ্যালয়গুলিতে মিড-ডে-মিল প্রকল্পে খাবার সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র সংস্থা পালন করবে৷ শিক্ষামন্ত্রী বলেন, তারা আগরতলা শহর এবং শহরতলীতে তিনটি স্থানে সেন্ট্রালাইজড রান্নাঘর নির্মাণ করবে৷ সেখান থেকে খাবার তৈরি করে বিদ্যালয়গুলিতে সরবরাহ করা হবে৷ তিনি জানান, আগরতলা, ডুকলি এবং জিরানীয়ায় সেন্ট্রালাইজড রান্নাঘর তৈরি করবে অক্ষয় পাত্র সংস্থা৷


শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পিছু বরাদ্দ ৪ টাকা ৪০ পয়সা এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে বরাদ্দ ৬ টাকা ৫১ পয়সা৷ কিন্তু, এখন অক্ষয় পাত্র এর সাথে আরো ৪০ শতাংশ অর্থ যুক্ত করবে৷ তাতে, প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬ টাকা ৫০ পয়সা এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্রপিছু ৯টা খরচ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top