News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে তবুও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : বিজেপি
Image

রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে তবুও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সাফল্য মিলেছে৷ তবে এখনই আত্মসন্তুষ্টির কারণ নেই বলে দাবি করেছে বিজেপি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দাবি করেছেন, গত ছয় বছরের তথ্য খতিয়ে দেখে প্রমাণিত হয়েছে, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ তবুও, ত্রিপুরায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ তাই সকলকে সতর্ক করেছেন তিনি৷
এদিন তিনি বলেন, রাজ্যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে৷ অতীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রচুর মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ কিন্তু, এখন ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা অনেক কমেছে৷
নবেন্দুর কথায়, পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় নির্দেশিকা পালন করা হত না, তাই ম্যালেরিয়ায় মৃত্যু-মিছিল দেখা যেত৷ তিনি বলেন, এখন কেন্দ্রীয় নির্দেশিকা মেনে মৃত্যু-মিছিল থামানো গিয়েছে৷ এমন-কি ম্যালেরিয়াও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷


এক তথ্য তুলে ধরে নবেন্দু বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ৪,২৬২ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে ১ শিশুর মৃত্যু হয়েছে৷ তিনি জানান, জানুয়ারিত ২৭২ জন, ফেব্রুয়ারিতে ১২৫ জন, মার্চে ১৬৬ জন, এপ্রিলে ৪৩০ জন, মে মাসে ১,১০৪ জন এবং জুনে ২,১৬৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ তাঁর কথায়, এ-বছর ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক কম৷ তাঁর দাবি, ২০১৪ সালে ৫১ হাজার ২৪০ জন, ২০১৫ সালে ৩২ হাজার ৫২৫ জন, ২০১৬ সালে ১০ হাজার ৫৪৬ জন, ২০১৭ সালে ৭ হাজার ৪৯ জন এবং ২০১৮ সালে ১৩ হাজার ৭৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷
নবেন্দু আরও জানান, এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বর্ণমালা ত্রিপুরা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷ তিনি বলেন, গত ১৪ জুন তার রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি৷

কিন্তু তার জ্বর কমছিল না৷ তাই, ১৮ জুন বিএসএফ ক্যাম্পে পুনরায় তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়৷ তখন তার শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গে তাকে ছামনু হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷
নবেন্দুর কথায়, ত্রিপুরায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ হলেও একাংশ মহল বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তিনি তাদের সতর্ক করে বলেন, সত্য খবর ছড়ানো হোক, কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অস্থিরতা কায়েম করা উচিত নয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top